Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আর মাত্র চার দিন পরেই আইএসএলের প্রথম কলকাতা ডার্বি (Kolkata Derby)। মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তার আগে মঙ্গলবার প্রকাশ্যে এল টিকিটের দাম। সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত রাখা হয়েছে টিকিটের মূল্য। ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট অ্যাপে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। দাম প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, টিকিটের এই মূল্য কি সমর্থকদের পকেটে চাপ ফেলবে? শেষ পর্যন্ত কি ভরবে যুবভারতীর গ্যালারি?
৩০০ থেকে ২০০০ টাকা, কত দামের টিকিট? (Kolkata Derby)
রবিবারের ডার্বি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ। প্রথম পর্বের এই বড় ম্যাচের জন্য মোট সাত ধরনের দামের টিকিট রাখা হয়েছে। ৩০০, ৪০০, ৪৯৯, ৬০০, ৭৫০, ১০০০ এবং ২০০০ টাকা—এই সাতটি দামের টিকিট পাওয়া যাচ্ছে।
মোহনবাগানের গ্যালারির ডি ওয়ান, সি ওয়ান লেফট এবং এ ওয়ান রাইট ব্লকের টিকিটের দাম ৩০০ টাকা। ইস্টবেঙ্গল গ্যালারির বি ওয়ান, সি ওয়ান রাইট এবং এ ওয়ান লেফট ব্লকের টিকিটের দামও একই।
কোন ব্লকের টিকিটের দাম কত? (Kolkata Derby)
বি থ্রি এবং ডি থ্রি ব্লকের টিকিটের দাম ৪০০ টাকা। ডি টু, এ টু রাইট, এ টু লেফট এবং বি টু ব্লকের টিকিটের জন্য খরচ করতে হবে ৪৯৯ টাকা। সি থ্রি লেফট ও সি থ্রি রাইট ব্লকের টিকিটের দাম ৬০০ টাকা। সি টু লেফট এবং সি টু রাইট ব্লকের টিকিটের মূল্য ৭৫০ টাকা।
অন্যদিকে, এ টু ভিআইপি রাইট প্লাজা আর এবং এ টু ভিআইপি লেফট প্লাজা কিউ ব্লকের টিকিটের দাম ১০০০ টাকা। সবচেয়ে দামি ভিভিআইপি লেফট ও ভিভিআইপি রাইট ব্লকের টিকিটের মূল্য ২০০০ টাকা।
অনলাইনে টিকিট বিক্রি শুরু (Kolkata Derby)
আপাতত ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট কাটার সুযোগ রয়েছে। পরবর্তী সময়ে মোহনবাগান ও ইস্টবেঙ্গল—দুই ক্লাবের তাঁবু থেকেও টিকিট বিক্রি করা হবে। ফলে অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট পাওয়ার সুযোগ পাবেন সমর্থকরা।
টিকিটের দাম নিয়ে উঠছে প্রশ্ন (Kolkata Derby)
পুজোর ঠিক আগে অক্টোবরের শুরুতে ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচের টিকিটের দাম বেশ চড়া ছিল (Kolkata Derby)। কিন্তু সেই ম্যাচগুলিতে স্টেডিয়াম ভরেনি। টিকিটের মূল্য নিয়ে সমালোচনাও হয়েছিল বিস্তর। সেই তুলনায় ডার্বির টিকিটের দাম অনেকটাই কম।
আরও পড়ুন: Syed Mushtaq Ali Trophy: ভুবি-কুলদীপদের পিটিয়ে বাংলার দুরন্ত জয়, কোয়ার্টার ফাইনালের আশা জোরালো
তবে কলকাতা তথা বাংলার ফুটবলের দর্শকদের বড় অংশই নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের। তাঁদের পক্ষে এই দামে টিকিট কেটে মাঠে গিয়ে খেলা দেখা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সর্বনিম্ন ৩০০ টাকার টিকিট থাকলেও বেশি দামের ব্লকগুলির টিকিট কতটা বিক্রি হয়, সেটাও দেখার। শেষ পর্যন্ত আইএসএলের প্রথম ডার্বিতে যুবভারতীর গ্যালারি কানায় কানায় ভরে কি না, এখন সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের।



