Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘কল্কি’ ছবির অসাধারণ সাফল্যের পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ছবির সিক্যুয়েলের জন্য। ছবিতে প্রধান চরিত্রগুলোর মধ্যে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) অভিনয় ছিল অন্যতম আকর্ষণ। তাই যখন ১৮ সেপ্টেম্বর প্রযোজনা সংস্থা জানিয়ে দেয় যে দীপিকা থাকছেন না ‘কল্কি’র দ্বিতীয় পর্বে, তখনই হতাশা নেমে আসে ভক্তদের মধ্যে। কী কারনে অভিনেত্রীকে দেখা যাবে না সিক্যুয়েলে? নির্দিষ্ট কোনও কারণ, নাকি অভিনেত্রী ব্যক্তিগত কারণে ছাড়লেন কল্কির সিক্যুয়েল?

নতুন করে তৈরি বিতর্ক (Deepika Padukone)
প্রথমে শোনা গিয়েছিল, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী ছবি ‘স্পিরিট’ (Spirit) থেকে দীপিকা নিজেই সরে দাঁড়িয়েছেন। সেই সময় তাঁকে ‘ অপেশাদার’ বলেও কটাক্ষ করা হয়। আবার অনেকে বলেন, একজন মা হিসেবে দীপিকার পক্ষে প্রতিদিন ৮ ঘণ্টার বেশি কাজ করা সম্ভব নয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে শুরু হয় আলোচনা । এবার ‘কল্কি ২৮৯৮ এ.ডি সিক্যুয়েল’ থেকে সরে দাঁড়ানোর কারণ কী একই?

কী কারণে দেখা যাবে না? (Deepika Padukone)
প্রযোজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ‘কল্কি’র সিক্যুয়েলের চিত্রনাট্যে কিছু পরিবর্তন হয়েছে। প্রাথমিক ভাবে দীপিকার চরিত্রকে ঘিরেই দ্বিতীয় পর্বের গল্প তৈরি হওয়ার কথা। কিন্তু নতুন চিত্রনাট্যে তাঁর স্ক্রিন টাইম অনেকটাই কমে গেছে। ফলে এখন তাঁকে দেখা যেতে পারে শুধুই ক্যামিও চরিত্রে। দীপিকার মতো একজন জনপ্রিয় অভিনেত্রীর ক্ষেত্রে এই সীমিত উপস্থিতি হয়ত এক ধরনের অপচয়, এমনটাই মনে করছেন অনেকে। অবশ্য অফিসিয়ালি এই সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা দেননি দীপিকা । এমনকি দীপিকার জায়গায় সেই চরিত্রে কাকে দেখা যাবে, তা-ও প্রকাশ্যে আসেনি। ফলে দর্শকদের মধ্যে কৌতূহল যেমন রয়েছে, তেমনি রয়েছে কিছুটা মন খারাপও।

মেনে নিতে না পারা (Deepika Padukone)
‘কল্কি ২৮৯৮ এ.ডি’ (Kalki 2898 AD) ছিল একটি সায়েন্স ফিকশন ও পৌরাণিক উপাদানে ভরপুর দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা, যেখানে অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা ও কমল হাসানের মতো বড় বড় তারকারা অভিনয় করেছেন। দীপিকার চরিত্রটির ভবিষ্যৎ নিয়ে আগেই কিছু ইঙ্গিত দেওয়া হয়েছিল, যা থেকেই ধারণা করা যাচ্ছিল তিনি পরবর্তী কিস্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কিন্তু ছবি নির্মাতাদের কাছ থেকে খবর প্রকাশের পরে থেকে ভক্তরা হতাশ হয়ে পড়েছেন। সিক্যুয়েল ছবিতে শুধুমাত্র ক্যামিও চরিত্রে থাকার কারণে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন(Deepika Padukone) সরে যান ছবি থেকে।
হৃদয়ে স্থান দখল (Deepika Padukone)
দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন। সুন্দর চেহারা, অসাধারণ অভিনয় দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে তিনি আজ যে অবস্থানে পৌঁছেছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণা। ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ (Om Shanti Om) ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন দীপিকা। প্রথম ছবিতেই দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘রাম লীলা’, ‘পিকু’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এর মতো একের পর এক হিট ছবিতে অভিনয় করে, দীপিকা বলিউডে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন ।



