Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে শোকের (Zubeen Garg) ছায়া। মাত্র ৫২ বছর বয়সে জীবন থেকে চিরবিদায় নিলেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অসমের এই কণ্ঠশিল্পী শুধু তাঁর রাজ্যেই নয়, গোটা ভারতজুড়েই ভক্তদের মন জয় করেছিলেন তাঁর সুরেলা কণ্ঠে।
শুক্রবার দুপুরেই মৃত্যু (Zubeen Garg)
জানা গেছে, জুবিন গিয়েছিলেন সিঙ্গাপুরে ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যাল’-এ (Zubeen Garg) অংশ নিতে। সেখানেই স্কুবা ডাইভিং করার সময় আচমকা সমুদ্রে পড়ে যান তিনি। দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় জলে ভেসে থাকেন। এরপর সিঙ্গাপুর পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। আইসিইউ-তে রেখে চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি। শুক্রবার দুপুরেই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, স্তব্ধ হয়ে যায় সঙ্গীতজগত।
মুখ্যমন্ত্রীর শোকবার্তা (Zubeen Garg)
জুবিন গর্গের অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের একাধিক (Zubeen Garg) বিশিষ্ট ব্যক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “My dear brother Zubeen – Rest in Rhythm! আমরা তোমায় ভীষণ মিস করব। তোমার সুরেলা কণ্ঠ আর অদম্য স্পৃহা আমাদের অনুপ্রেরণা ছিল। সঙ্গীত আমাদের লড়তে শেখায়, বিশ্বাস রাখতে শেখায়। তোমার গান অমর হয়ে থাকবে।” এক্স হ্যান্ডলের পোস্টে তিনি আরও লেখেন, “সুরে থেকো। তুমি আমাদের হৃদয়ে থাকবে। তোমার সুরের ধারা যেন প্রবাহমান থাকে চিরকাল।”

প্রধানমন্ত্রীর শোকবার্তা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অসমিয়া ভাষায় শোকবার্তা দিয়ে জানান, জুবিন গর্গের মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি লেখেন, “সঙ্গীত জগতে তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁর গান অগণিত মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি।”
আরও পড়ুন: Brain Eating Amoeba: নাক দিয়ে ঢুকে মাথার ভেতরে ঘর বাঁধছে ‘ঘিলু খেকো’ অ্যামিবা!
জুবিন গর্গ শুধু অসম বা পূর্ব ভারতের গায়ক ছিলেন না, বরং গোটা দেশের সঙ্গীতপ্রেমীদের কাছে এক আবেগের নাম। তাঁর জনপ্রিয় গানগুলো যেমন ‘ইয়া আলি’, ‘ময়া ময়া’ আজও তরুণ প্রজন্মের স্মৃতিতে অমলিন। সঙ্গীত জগত হারাল এক প্রতিভাবান কণ্ঠ। তাঁর গান যেমন থাকবে অনুরাগীদের মনে, তেমনি থেকে যাবে তাঁর প্রাণোচ্ছ্বল ব্যক্তিত্ব।


