Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ে চালু হতে চলেছে এক (Workplace Happiness Awards) অভিনব পুরস্কার-‘হ্যাপিয়েস্ট প্লেসেস টু ওয়ার্ক অ্যাওয়ার্ডস’। কর্মক্ষেত্রে সুখ, স্বাচ্ছন্দ্য এবং ইতিবাচক পরিবেশকে গুরুত্ব দিয়ে এই প্রথমবারের মতো ভারতে এমন একটি পুরস্কার প্রদান করা হবে, যা শুধুমাত্র কর্মীদের অভিজ্ঞতা এবং কর্মসংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
কোথায় অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান? (Workplace Happiness Awards)
এই পুরস্কারের প্রথম অনুষ্ঠান আগামী জুলাই (Workplace Happiness Awards) মাসের শেষের দিকে মুম্বইয়ে জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হবে। কর্পোরেট দুনিয়ার বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। অনুষ্ঠানের চেয়ারম্যান হিসেবে থাকবেন আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা।
কাদের জন্য এই পুরস্কার? (Workplace Happiness Awards)
বর্তমানে ব্যবসার সাফল্যে কর্মক্ষেত্রের পরিবেশ ও কর্মীদের মানসিক অবস্থার গুরুত্ব অনেক বেড়েছে। সেই কারণেই এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই পুরস্কারের মূল লক্ষ্য হল সেইসব সংস্থাকে তুলে ধরা, যারা কর্মীদের জন্য আনন্দদায়ক এবং ইতিবাচক পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে।
বিচারকের আসনে কারা?
এই পুরস্কারের বিচারকমণ্ডলীতে রয়েছেন মানবসম্পদ এবং কর্পোরেট জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে আছেন অচল খান্না, হরিত নাগপাল, পবিত্রা সিং, নীতু ভূষণ, পুষ্প কুমার নায়ার এবং সুনীতা চেরিয়ানের মতো অভিজ্ঞ ব্যক্তিত্ব। পুরস্কারের জন্য অংশগ্রহণের প্রক্রিয়া বেশ সহজ রাখা হয়েছে। একটি নির্দিষ্ট ‘হ্যাপিনেস ডায়ালগ’, সাংগঠনিক সংস্কৃতির মূল্যায়ন এবং বিচারকমণ্ডলীর চূড়ান্ত পর্যালোচনার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে। ছোট-বড় সব ধরনের সংস্থাই এতে অংশ নিতে পারবে।
আরও পড়ুন: Jeet Ganguly: অভিনেতা-প্রযোজকের মতভেদে সমস্যার মুখে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’
‘হ্যাপিয়েস্ট প্লেসেস টু ওয়ার্ক’ সংস্থা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য কাজ করে। এই পুরস্কারের মাধ্যমে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের বার্তা আরও ছড়িয়ে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


