Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওজন কমাতে চাইছেন কিন্তু ইনজেকশনের ভয় (Weight Loss) পান? তাহলে আপনার জন্য আসছে সুখবর। আলোচিত ওষুধ ওজেম্পিক ও মাউনজেরোর পর এবার ওজন নিয়ন্ত্রণে নতুন দিশা দেখাতে চলেছে অরফোরগ্লিপ্রন নামে একটি মুখে খাওয়ার ওষুধ। ইতিমধ্যেই এই ওষুধ নিয়ে আন্তর্জাতিক মহলে উত্তেজনা তুঙ্গে। প্রস্তুতকারক সংস্থা এলি লিলি দাবি করছে, এটি না শুধু ওজন কমাতে কার্যকর, বরং ইনজেকশনের বিকল্প হিসেবেও এটি জনপ্রিয় হতে চলেছে।
জটিলতা নেই! (Weight Loss)
বর্তমানে ডায়াবিটিস ও স্থূলতার চিকিৎসায় যে সমস্ত (Weight Loss) ওষুধ ব্যবহার হচ্ছে-যেমন ওজেম্পিক বা মাউনজেরো-তাতে ইনজেকশন প্রয়োগের প্রয়োজন পড়ে। কিন্তু অরফোরগ্লিপ্রনের ক্ষেত্রে এই জটিলতা নেই। এটি একেবারেই মুখে দিয়ে খাওয়ার জন্য উপযুক্ত, ফলে চিকিৎসার পদ্ধতি অনেকটাই সহজ হয়ে যাচ্ছে।
কোথায়, কীভাবে পরীক্ষা? (Weight Loss)
এই ওষুধটি এখন তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে (Weight Loss) রয়েছে। পরীক্ষা চালাচ্ছেন কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির গবেষক ড. সিয়ান হোয়ার্টন ও তাঁর দল। তাঁদের পর্যবেক্ষণে উঠে এসেছে, দীর্ঘ ৭২ সপ্তাহ ধরে অরফোরগ্লিপ্রন নিয়মিত গ্রহণ করা রোগীদের ওজন উল্লেখযোগ্য হারে কমেছে। এই ওষুধটি তিনটি ভিন্ন ডোজে পরীক্ষা করা হচ্ছে-৬ মিগ্রা, ১২ মিগ্রা এবং ৩৬ মিগ্রা। অংশগ্রহণকারীরা নিজেরাই বাড়িতে থেকে ওষুধটি নির্দিষ্ট ডোজে নিয়মিত খেয়েছেন। সুচ ফোটানোর দরকার না হওয়ায় চিকিৎসা প্রক্রিয়া সহজ হয়েছে।
কীভাবে কাজ করে অরফোরগ্লিপ্রন?
এই ওষুধটি মূলত GLP-1 (গ্লুকাগন লাইকে পেপটাইড-১) হরমোনকে সক্রিয় করে তোলে। এই হরমোন খাবার হজমে সাহায্য করে এবং রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফলত, খিদে কমে, এবং দেহের বিপাক প্রক্রিয়া উন্নত হয়। যাঁদের বডি মাস ইনডেক্স (BMI) ৩০ বা তার বেশি, অর্থাৎ যাঁরা স্থূলতার শিকার, তাঁরা এটি ব্যবহার করতে পারবেন। তবে যাঁদের টাইপ-২ ডায়াবিটিস রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই ওষুধ প্রযোজ্য নয়।
আরও পড়ুন: Shruti Das: শ্রুতির আনন্দে ছন্দপতন, প্রিয় মানুষকে হারিয়ে মনখারাপের পুজো অভিনেত্রীর!
পার্শ্বপ্রতিক্রিয়া আছে
গবেষকদের দাবি, দীর্ঘদিন খাওয়ার পরেও এখনও পর্যন্ত কোনও বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। যদিও চূড়ান্ত অনুমোদনের আগে পূর্ণাঙ্গ ট্রায়াল শেষ হওয়া জরুরি। ওজন কমাতে এখন ওষুধ নির্ভরতা বাড়ছে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ গ্রহণ একেবারেই কাম্য নয়। অরফোরগ্লিপ্রনের কার্যকারিতা ও নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হওয়ার পরই এটি বাজারে সর্বসাধারণের জন্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।


