Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ কোরিয়ার সিওলে আয়োজিত ১৮তম ওয়ার্ল্ড পিস সামিট-এ (World Peace Summit) ভারতের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করলেন কলকাতার খ্যাতনামা চিত্রশিল্পী স্বাতী ঘোষ। চেওংজু শহরে ১৬ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করে HWPL (Heavenly Culture, World Peace and Restoration of Light) নামক সংগঠন। বিশ্বজুড়ে প্রায় ৮০০ প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। যাঁদের মধ্যে ছিলেন রাষ্ট্রপ্রধান, বিচারক, শিক্ষাবিদ, সমাজকর্মী ও শিল্পী।
শান্তির ভাষায় শিল্প ও শিক্ষা (World Peace Summit)
স্বাতী ঘোষ শুধুমাত্র একজন চিত্রশিল্পী নন, বরং একজন সচেতন নাগরিক। যিনি মনে করেন, শিল্প ও শিক্ষাই পারে সমাজে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে। সম্মেলনে (World Peace Summit) বিশেষ অতিথি ও আন্তর্জাতিক বিচারক হিসেবে আমন্ত্রিত হয়ে তিনি বলেন, “আমার মূল লক্ষ্য হল শিল্প ও শিক্ষার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে শান্তির বার্তাই ছড়িয়ে দেওয়া। ভারত বহুদিন ধরেই বিশ্বশান্তি ও সহিষ্ণুতার পক্ষে সক্রিয়ভাবে কাজ করছে।” তিনি আরও জানান, তাঁর চিত্রকলায় বারবার উঠে আসে সম্প্রীতির ভাষা ও মানবতার গল্প।
আরও পড়ুন:CM Inaugurated Durga Puja : হাতিবাগান থেকে শ্রীভূমি! বৃষ্টির মধ্যেই শারদোৎসবের সূচনা মুখ্যমন্ত্রীর
এই সম্মেলনে (World Peace Summit) সহযোগী সংগঠন হিসেবে যুক্ত ছিল IWPG (International Women’s Peace Group) এবং IPYG (International Youth Peace Group)। এদের যৌথ উদ্যোগে বিশ্বজুড়ে শান্তি, শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার এক অভিনব প্রয়াস দেখা যায়।

একজন শিল্পীর এই আন্তর্জাতিক অবদান নিঃসন্দেহে গর্বের বিষয়। ভারত থেকে একজন মহিলা শিল্পীর এই সম্মান প্রাপ্তি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতাকেও নতুন মাত্রা দিল। স্বাতী ঘোষের এই অর্জন শুধু শিল্পজগতের নয়, বরং শান্তির পথে হেঁটে এগিয়ে চলা ভারতের এক উজ্জ্বল নিদর্শন।
বিশ্ব যখন শান্তির খোঁজে, তখন স্বাতী ঘোষের মতো শিল্পীরা প্রমাণ করছেন—ক্যানভাসও হতে পারে এক নিরব, কিন্তু গভীর শান্তির ভাষ্যকার।


