Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি পুজোর আগেই কলকাতায় (Usha Uthup) এক অভিনব সঙ্গীত সভায় মিলিত হলেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার এবং সংস্কৃতিপ্রেমী মানুষরা। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল একটি বিশেষ গণসংগীত সমিতির উদ্বোধন এবং ‘রকস্তোত্র’ নামক একটি সঙ্গীত ভিডিওর আত্মপ্রকাশ উপলক্ষে।
কারা কারা উপস্থিত ছিলেন? (Usha Uthup)
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গায়ক (Usha Uthup) অনুপম রায় (Anupam Roy), শ্রায়ণ জৈন, ঋষি জৈন, প্রেম জৈন। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ (Usha Uthup), তবলা শিল্পী তন্ময় বোস (Tanmoy Bose), পরিচালক শিলাদিত্য চৌধুরী, পন্ডিত অজয় চক্রবর্তী (Ajoy Chakrabarty), গায়ক সোম চক্রবর্তী , মিউজিক কম্পোজার ধ্রুবজ্যোতি বোস, গীতিকার সোহম মজুমদার এবং মিউজিক ভিডিওর পরিচালক সপ্তর্ষা বসু।
মেলবন্ধন (Usha Uthup)
এই মঞ্চে এক অভিনব পরিবেশনা (Usha Uthup) দেখা গেল, যেখানে রক সুরের মেলবন্ধনে শোনা গেল সংস্কৃত স্তোত্র। ঊষা উত্থুপ (Usha Uthup) গাইলেন রকধর্মী গান, আর স্তোত্রপাঠ করলেন পন্ডিত অজয় চক্রবর্তী (Ajoy Chakrabarty)। এই মেলবন্ধন অনেকে প্রথম দেখলেন । অজয় চক্রবর্তী মনে করেন ,স্তোত্রকে বিকৃত করে কিছু করা হয়নি। সংস্কৃত উচ্চারণ পুরোপুরি ঠিক রেখেই স্তোত্রপাঠ করা হয়েছে। তাঁর মতে, ভারতীয় আধ্যাত্মিকতা এবং সংস্কৃতিকে যত বেশি ছড়িয়ে দেওয়া যায়, ততই ভালো। তবে রক গান আমার ঘরানা নয়।
অন্যদিকে ঊষা উত্থুপ (Usha Uthup) কিন্তু আশা ছাড়েননি। তিনি মনে করেন, যদি স্তোত্র গাইতে পারতেন তিনি, তাহলে খুব ভালো লাগত । সবাই ভাবেন তিনি শুধু রক গানই জানেন, কিন্তু কুম্ভমেলাতে শিবস্তোত্র গাইতে শোনা গিয়েছিল গায়িকাকে।
নতুন ভাবনার উপহার
এই আলোচনার মধ্য দিয়ে পরিষ্কার, দুই প্রজন্মের দুই বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুর ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে এক নতুন ভাবনা উপহার দিয়েছেন। যেখানে আধুনিকতা ও শাস্ত্রীয়তা একসাথে মিশে তৈরি হয়েছে এক নতুন ধারা।
গণসংগীত সমিতির এই উদ্যোগ শুধুমাত্র এক সাংস্কৃতিক মিলন নয়, বরং প্রমাণ করে দিল , শ্রদ্ধা, সাধনা আর ভালোবাসা থাকলে রক হোক বা রাগ, সুরে মিলিয়ে দেয় মানুষকে। এই অনুষ্ঠান পুজোর আগে সংস্কৃতিপ্রেমী শ্রোতাদের জন্য এক অনন্য উপহার।
পাশে থাকা
এই সমিতির মূল লক্ষ্য ,সংগীতের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া ও গণচেতনার বিস্তার। অনুষ্ঠানে উদ্বোধন হয় “রকস্তোত্র” নামে একটি বিশেষ মিউজিক ভিডিওর, যা আধুনিক রক সুরে গাঁথা হলেও তার মূলে রয়েছে ভক্তি, প্রতিবাদ ও মানবতার সুর। এই মহৎ উদ্যোগের পেছনে রয়েছে জৈন গ্রুপ। যাঁদের আর্থিক ও সাংগঠনিক সহায়তায় এই সমিতির যাত্রা শুরু হলো। সুরিন্দর ফিল্মস এই প্রজেক্টের সহযোগী প্রযোজক হিসেবে পাশে থেকেছে।
আরও পড়ুন: Horoscope Update: গজকেশরী যোগে শুরু নবরাত্রি, মা দুর্গার আশীর্বাদ পাবেন কারা?
পুজোর প্রাক্কালে এই সাংস্কৃতিক প্রয়াস , নতুন আলো দেখাচ্ছে শহরকে। শিল্পী ও শ্রোতার মধ্যে এক সেতুবন্ধনের সূচনা করল এই গণসংগীত সমিতি, যার মাধ্যমে ভবিষ্যতে সংগীত আরও বেশি করে সমাজ পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে, এই আশাই রাখছেন সকলে।


