Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন শোয়েব আখতার। চাইলেন পাকিস্তান দলের দায়িত্ব (PCB)।
বোর্ডের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন শোয়েব (PCB)
এশিয়া কাপে ভারতের মুখোমুখি দুবার হয়েছে পাকিস্তান দল। আর দুবারই ভরাডুবি হয়েছে পাকিস্তান দলের। মাঠের বাইরেও হার মেনে নিতে হয়েছে পাকিস্তান দলকে। মাঠে ও মাঠের বাইরের এই হার কোনোভাবেই মেনে নিতে পারছে না পাকিস্তান দলের প্রাক্তন ক্রিকেটাররা। এবার সেই নিয়ে পাক বোর্ডকে একহাত নিলেন শোয়েব আখতার (PCB)।
তার মতে কোচ, অধিনায়ক, প্লেয়ার কেউই হারের কারণ খুঁজে বের করতে পারে নি আর তাই এবার নিজের হাতে দায়িত্ব নিতে চাইছেন প্রাক্তন পাক তারকা। একটি পাকিস্তান টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন।
সেই টিভি চ্যানেলের সাক্ষাৎকারে শোয়েব বলেন যে কোচ নির্বাচক গোটা প্যানেলটাই ভুলে ভরা। তিনি আরও যোগ করেন ‘প্রথমত এই দায়িত্ব আমাকে দিতে চাইবে না PCB। তার কারণ, আমি পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য সঠিক কাজ করব। আমি আমাকে বড় পদে রাখতে বলছি না। আমি দলগতভাবে কাজ করায় বিশ্বাসী, এক দায়িত্ব নিয়ে কিছু করার পক্ষে আমি না। বরং আমি ২০ সদস্যের নির্বাচনী কমিটি তৈরি করে প্রত্যেকের মতামতকে প্রাধান্য দিতাম।’

আরও পড়ুন: Shahid Afridi: আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে পাক ক্রিকেটারের মারাত্মক অভিযোগ
তিনি কম সময়ের ব্যবধানে কোচ বদলের বিষয় নিয়েও একহাত নিয়েছেন বোর্ডকে। তার মতে ক্রিকেটার ও কোচকে পর্যাপ্ত সময় ও স্বাধীনতা দেওয়া উচিত। তাকে ভারতের তরুণ প্রতিভা অভিষেক শর্মার উদাহরণ দিতেও শোনা গেছে সেদিন।
তিনি বলেন তাকে যদি পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য তিন বছর সময় দেওয়া হয় তবে তরুণ ক্রিকেটারদেরও আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ দেওয়া উচিত। বারবার তাকে ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়ার ও সাপোর্ট করার পক্ষে কথা বলতে শোনা যায় সেই সাক্ষাৎকারে (PCB)।


