Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার মুম্বইয়ে অনুষ্ঠিত হয় এক (Aayush Sharma) তারকা-জমজমাট ইভেন্ট। বলিউডের একাধিক পরিচিত মুখ হাজির ছিলেন সেখানে। সেই অনুষ্ঠানের এক ভিডিও এখন ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিও অনুযায়ী অনেকেই মন্তব্য করছেন , আয়ুষ শর্মাকে (Aayush Sharma)পাত্তা দেননি করণ জোহর (Karan Johar) ও ফারহা খান (Farah Khan) ! কী দেখা গিয়েছে ভিডিওতে? কেন উঠছে এমন ধরনের মন্তব্য? কী জবাব দিলেন ফারহা খান? এভাবেই নাকি অপমান করা হয়েছে সলমন খানকে?
কী দেখা গিয়েছে ভিডিওতে? (Aayush Sharma)
ভিডিওতে দেখা যাচ্ছে, পাপারাজ্জিদের জন্য পোজ দিচ্ছেন অভিনেতা আয়ুষ শর্মা (Aayush Sharma)। ঠিক তখনই সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন পরিচালক ফারহা খান ও প্রযোজক কর্ণ জোহর। সে সময় তাঁরা একবারের জন্যও আয়ুষের দিকে তাকিয়ে দেখেননি। আর এই দৃশ্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক।
এড়িয়ে যাওয়া নিয়ে বিতর্ক (Aayush Sharma)
অনেকেই বলছেন, ইচ্ছা করেই আয়ুষকে এড়িয়ে (Aayush Sharma) গিয়েছেন ফারহা ও করণ। এ নিয়ে সমাজমাধ্যমে উঠেছে নানা প্রশ্ন। সলমন খানের ভগ্নিপতিকে কী কারণে ‘অবজ্ঞা’ করা হল? তবে বিতর্ককে আর বাড়তে দেননি ফারহা খান (Farah Khan)।
স্পষ্ট জবাব
একটি ভাইরাল পোস্টের কমেন্ট বক্সে স্পষ্ট জবাব দিয়েছেন ফারহা খান (Farah Khan )।
ফালতু কথা লেখা বন্ধ করতে বলেন তিনি। তাঁর মতে, জীবনে কাউকে ইচ্ছা করে এড়িয়ে যান না তিনি। আর সেখানে আয়ুষকে তো একদমই না। এ প্রসঙ্গে ফারহা খান আরও জানান,অর্পিতা ও আয়ুষের সঙ্গে সম্প্রতি একটি ভ্লগ শুট করেছেন। আসলে
সেই সময় খুব তাড়াহুড়োয় ছিলেন তাই আয়ুষকে দেখতে পাননি।
কয়েক মাস আগেই আয়ুষ, অর্পিতা ও তাঁদের সন্তানদের সঙ্গে একটি ভ্লগ পোস্ট করেছিলেন ফারহা। আর তাঁদের সম্পর্ক যথেষ্ট ভালো, সেটা ভিডিও থেকেই স্পষ্ট বোঝা যায়।
বিতর্কিত মুহূর্ত
২০১৮ সালে বলিউডে ডেবিউ করেন আয়ুষ শর্মা (Aayush Sharma)। সম্প্রতি দুটি অস্ত্রোপচারও হয়েছে তাঁর।’হোমবাউন্ড’ ছবির প্রিমিয়ারে দেখা যায় তাঁকে। সেখানেই ঘটে এই বিতর্কিত মুহূর্ত। অন্যদিকে, এখন ভ্লগিং-এ বেশ মন দিয়েছেন ফারহা খান। বিভিন্ন তারকাদের সঙ্গে নিয়মিত ভিডিও শেয়ার করছেন তিনি।
আরও পড়ুন: Durga Puja Weather: এবার কি বৃষ্টির জেরেই মাটি পুজোর আনন্দ?
তবে সমাজমাধ্যমে ভাইরাল হলেও, এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ ফারহা। তিনি সোজাসাপটা জবাব দিয়ে বিতর্ক থামানোর চেষ্টা করেছেন। তাঁর কথায়, “একটা ছোট মুহূর্ত দিয়ে কারও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।” এভাবেই সমালোচনার মুখে দাঁড়িয়ে নিজের বক্তব্য স্পষ্ট করে দিলেন ফারহা খান (Farah Khan)। তবে করণ জোহর এই বিষয়ে এখনও কিছু বলেননি। দর্শকরা এখন তাকিয়ে আছেন, তিনি কী প্রতিক্রিয়া দেন সেই দিকে।


