Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডে চলছে বিয়ের (Shraddha– Rahul) মরশুম। একের পর এক তারকা জীবনের নতুন অধ্যায় শুরু করছেন। এবার কী সেই তালিকায় যোগ দিতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর? পুজোর এই উৎসব মুখর সময়ে এমনই এক খবরে উত্তেজিত বলিউডের অন্দরমহল। কানাঘুষো শোনা যাচ্ছে, শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) বিয়ে করতে চলেছেন লেখক রাহুল মোদীকে (Rahul Mody)।
জোরদার গুজব (Shraddha- Rahul)
বহুদিন ধরেই শ্রদ্ধা ও রাহুল (Shraddha- Rahul) দু’জনকে একসঙ্গে বিভিন্ন স্থানে দেখা গিয়েছে। কখনও বিমানবন্দরে, কখনও বা বিমানে পাশাপাশি বসে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন কিছু ছবি, যা থেকে গুজব আরও জোরদার হয়েছে।
প্রথমে শ্রদ্ধা ‘না’-‘না’ করলেও শেষমেশ নাকি ‘হ্যাঁ’ বলে দিয়েছেন! এমনটাই শোনা যাচ্ছে বলিউডের অন্দর থেকে।
বরাবরই এড়িয়ে যাওয়া (Shraddha- Rahul)
বিমানে একসঙ্গে সফরের সময় কিছু বিমান (Shraddha- Rahul) সেবিকা শ্রদ্ধা ও রাহুলের ছবি তুলেছেন। সেই ছবিই নেট দুনিয়ায় ভাইরাল। তখন থেকেই শুরু হয় প্রেমের জল্পনা। যদিও তখন এই সম্পর্ক নিয়ে শ্রদ্ধা কোনও মন্তব্য করেননি। বহু সাক্ষাৎকারে তাঁকে প্রেম এবং বিয়ে নিয়ে প্রশ্ন করা হলেও, বরাবরই বিষয়টি এড়িয়ে গিয়েছেন।
ভাইরাল ভিডিও
সম্প্রতি একটি ভিডিও নতুন করে জল্পনা উসকে দিয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) খেতে বসেছেন আর রাহুল মোদী (Rahul Mody) সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন। ক্যামেরা দেখে লজ্জায় পড়ে যান শ্রদ্ধা। এই মজার মুহূর্ত দেখেই বলিউডে গুঞ্জন উঠেছে, এবার বুঝি সম্পর্ক প্রকাশ্যে আনতে চলেছেন এই যুগল।
বছর শেষে সানাইয়ের সুর
এখনও পর্যন্ত অভিনেত্রীর সম্পর্কের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শ্রদ্ধা বা রাহুল কেউই খোলাখুলি কিছু বলেননি। তবুও বলিউডের ঘনিষ্ঠ মহলে শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে বছর শেষেই বাজতে পারে বিয়ের সানাই। হতে পারে জাঁকজমকপূর্ণ বলিউডি বিয়ে।
আরও পড়ুন: Weather Update: পঞ্চমীতে ফের বৃষ্টির আশঙ্কা, দুই বঙ্গে দুর্যোগের ইঙ্গিত!
শ্রদ্ধার ভক্তদের মধ্যেও এই খবরে ছড়িয়েছে উত্তেজনা। অনেকেই শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। এখন শুধু অপেক্ষা, কবে মুখ খুলবেন শ্রদ্ধা ও রাহুল। প্রেমকে প্রকাশ্যে এনে কবে ঘোষণা করবেন জীবনের নতুন সফরের কথা! বিয়ে হোক বা না হোক, আপাতত এই জুটি নিয়েই চর্চার কেন্দ্রবিন্দুতে বলিউড।


