Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শারদোৎসবের আবহে এবার বাংলার মাটিতে পা রাখলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একদিকে একের পর এক পুজো উদ্বোধন, অন্যদিকে রাজ্য রাজনীতিতে দলকে চাঙ্গা করতে তৎপরতা-দুটিই পাশাপাশি চালিয়ে যাচ্ছেন তিনি।
সকালে দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দিরে পুজো (Amit Shah)
শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন অমিত শাহ (Amit Shah)। এরপর সোজা চলে যান সল্টলেকের ইজেডসিসিতে (EZCC), যেখানে আরেকটি পুজোর উদ্বোধনে অংশ নেন। তবে মূল নজর ছিল সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে। বিশিষ্ট এই পুজো উদ্বোধনের মঞ্চ থেকেই অমিত শাহ বার্তা দেন বাংলার ভবিষ্যৎ রাজনীতি নিয়ে।
অমিত শাহের বার্তা (Amit Shah)
তিনি বলেন, “বাংলায় এমন সরকার গড়ে উঠুক, যারা সোনার বাংলা তৈরি (Amit Shah) করতে পারবে। কবিগুরুর বাংলাকে আবার গৌরবময় করে তুলতে হবে।” পাশাপাশি সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাতে রাজ্যে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করে জানান, বিজেপি নেতা-কর্মীরা মৃতদের পরিবারের পাশে রয়েছেন।

রাজনৈতিক রণকৌশলের ছাপ
তবে শুধুই ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এই সফরে ছিল রাজনৈতিক রণকৌশলের ছাপও। অমিত শাহের সঙ্গে নিউটাউনের একটি হোটেলে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সহ-সভাপতি শমীক ভট্টাচার্য-সহ অন্যান্যরা। সূত্রের খবর, রাজ্য বিজেপির ভবিষ্যৎ রণকৌশল এবং নির্বাচনী প্রস্তুতি নিয়েই আলোচনায় মেতে ওঠেন তাঁরা।
বিধানসভা নির্বাচনকে বিশেষ গুরুত্ব
বিজেপির পক্ষে এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে রাজ্যের নির্বাচনী দায়িত্বে আনা হয়েছে। তাঁর সহকারী হিসেবে থাকবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তবে তৃণমূলের তরফে এই নিয়োগকে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ। তাঁর কথায়, “ত্রিপুরায় মুখ্যমন্ত্রিত্ব থেকে যাঁকে সরিয়ে দেওয়া হয়, তাঁকে বাংলায় পাঠানো হয়েছে সাংগঠনিক দায়িত্বে। এ থেকেই স্পষ্ট, বিজেপি নিজের ঘর সামলাতে পারছে না।”
আরও পড়ুন: Shraddha- Rahul: শীঘ্রই বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কাপুর! পাত্র কে?
যদিও বিজেপির অভ্যন্তরে ভূপেন্দ্র যাদবকে “ভোট কৌশলের মাস্টারমাইন্ড” হিসেবে বিবেচনা করা হয়। ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত একাধিক রাজ্যে বিজেপিকে সাফল্য এনে দিয়েছেন তিনি। এবার তাকেই রাজ্যের মাটিতে প্রথমবার ক্ষমতা দখলের গুরু দায়িত্ব দিলেন মোদি-শাহ জুটি।


