Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : গত বছরও এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবছরও দুবাইয়ের মাটিতে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত(Asia Cup Final 2025)। পার্থক্য শুধু একটাই। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মার হাতে উঠেছিল ট্রফি। ট্রফি নিয়ে গোটা দলের সঙ্গে মাঠে সেলিব্রেট করেছিলেন তিনি। কিন্তু রবিবার পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এশিয়া কাপ ট্রফি ছুঁয়েই দেখতে পারলেন না অধিনায়ক সূর্য কুমার যাদব (Suryakumar Yadav
) সহ গোটা ভারতীয় দল!
ট্রফি ছাড়াই মাঠে সেলিব্রেশন সারলেন তাঁরা। কারণ, আগেই নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রবিবার চ্যাম্পিয়ন হওয়ার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে পুরস্কার বিতরণী মঞ্চে জাননি অধিনায়ক সূর্যকুমার যাদব-সহ কোনও ভারতীয় ক্রিকেটার। ট্রফি বয়কট করে ভারতীয় দল।
আর সেই রাগেই ট্রফি এবং ভারতীয় ক্রিকেটারদের মেডেল ভারতীয় ড্রেসিংরুমে বা টিম ম্যানেজমেন্টের হাতে পৌঁছে না দিয়ে মাঠ থেকেই সেগুলো বগলদাবা করে হোটেলে পালিয়ে যান নকভি(Asia Cup Final 2025)। চ্যাম্পিয়ন হয়েও ট্রফি হাতে না পাওয়ায় হতবাক গোটা ভারতীয় দল। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে এই নজিরবিহীন ঘটনা নিয়ে মুখ খুললেন বিস্মিত ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবও।
ট্রফি হাতে না পেয়ে হতবাক সূর্য(Asia Cup Final 2025)
রবিবার চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠেই ট্রফি ছাড়াই সেলিব্রেশন করতে দেখা যায় ভারতীয় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেদের(Asia Cup Final 2025)। ট্রফি বয়কট করলেও ভারতীয় দল ভেবেছিল, হয়তো তাদের ড্রেসিংরুমে বা টিম ম্যানেজমেন্টের হাতে পৌঁছে দেওয়া হবে ট্রফি এবং মেডেল। কিন্তু ট্রফি এবং মেডেল নিয়ে মাঠ থেকে পালিয়ে হোটেলে ফিরে যান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি।
ফলে চ্যাম্পিয়ন হয়েও প্রথম কোনও অধিনায়ক ট্রফি হাতে পাওয়া তো দূরের কথা, ছুঁয়েও দেখতে পারলেন না। তাতে রীতিমতো বিস্মিত এশিয়া কাপে ভারতের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করে চ্যাম্পিয়ন হওয়া সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, এমন ঘটনা তিনি জীবনে কোনদিন দেখেননি। সূর্য বলেন, ‘একটা দল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। অথচ চ্যাম্পিয়ন দল হাতের ট্রফি পেল না।
ক্রিকেট খেলা শুরু করার পর জীবনে আমি এইরকম ঘটনা কখনও দেখিনি(Asia Cup Final 2025)। তবে দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেদেরই আমি আসল ট্রফি বলে মনে করি। সবাই দেখেছে এবং বলছে ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন। এটাই আমাদের কাছে সবকিছু। আসল পাওয়া।
নিজের ম্যাচ ফি ভারতীয় সেনাকে দান সূর্যর(Asia Cup Final 2025)
পহেলগাঁও ঘটনার প্রতিবাদে এই এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে টসের সময় পাকিস্তান অধিনায়ক সলমন আঘার সঙ্গে করমর্দন করতে অস্বীকার করেন সূর্যকুমার যাদব(Asia Cup Final 2025)। ম্যাচ জেতার পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনও রকম করমর্দন করার সৌজন্যতা দেখায়নি ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করার জন্য মাঠে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন পাক ক্রিকেটাররা। পরে তাঁরা ভারতীয় ড্রেসিংরুমে আসতে গেলে মুখের ওপর ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেন ভারতীয় ক্রিকেটাররা।

গ্রুপ ফোর এবং ফাইনাল ম্যাচেও পাকিস্তানের সঙ্গে সেই সৌজন্যতা দেখায়নি ভারত। যা নিয়ে তৈরি হয় চরম বিতর্ক। গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে খুন হওয়া সাধারণ দেশবাসী ও তাঁদের পরিবারকে উৎসর্গ করেন সূর্যকুমার যাদব। শুধু তাই নয়, অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকেও কুর্নিশ জানান তিনি। তার জন্য আইসিসি তাঁকে আর্থিক জরিমানা করার পাশাপাশি সতর্কও করে।
এবার আরও বড় কাজ করলেন ভারত অধিনায়ক(Asia Cup Final 2025)। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে নিজের ম্যাচ ফি-এর পুরোটাই ভারতীয় সেনাকে দান করার কথা ঘোষণা করলেন ভারত অধিনায়ক সূর্য। রবিবার পাকিস্তানকে টুর্নামেন্টে তৃতীয়বার হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য উচ্ছ্বাস প্রকাশ করে সেলিব্রেশনে মাততে দেখা গিয়েছে ভারতীয় সেনাদের। শুধু মুখে নয়, এবার কাজেও ভারতীয় সেনাবাহিনীর জন্য এগিয়ে এলেন সূর্য।
পাকিস্তানকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা(Asia Cup Final 2025)
ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতেই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পাকিস্তানকে খোঁচা দিয়ে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন(Asia Cup Final 2025)। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই- ভারত জয়ী। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।’


