Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তামিলনাড়ুর করু জেলায় (Tamil Nadu Stampede) এক ভয়াবহ পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের। এই মর্মান্তিক দুর্ঘটনার পর রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থলপতি বিজয় এবং তাঁর রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)।
বিজয় নিজেও কি গ্রেফতার হবেন? (Tamil Nadu Stampede)
ডিএমকের তরফে বিজয়ের দলকে আয়োজনে গাফিলতির (Tamil Nadu Stampede) অভিযোগে দায়ী করা হয়েছে। ইতিমধ্যে টিভিকে-র তিনজন শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা রুজু করেছে রাজ্য পুলিশ। ফলে প্রশ্ন উঠছে-বিজয় নিজেও কি গ্রেফতার হবেন? তবে এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন, প্রশাসন কোনও পদক্ষেপ নিলে, তা হবে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী। একই সঙ্গে তিনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টিকে ব্যাখ্যা করতে নারাজ বলেও জানান।
ডিএমকে প্রশাসনের অব্যবস্থাপনা! (Tamil Nadu Stampede)
অন্যদিকে, ঘটনার তদন্ত নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে (Tamil Nadu Stampede) বিজয়ের দল। টিভিকে-এর দাবি, সভাস্থলে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পুলিশের লাঠিচার্জ এবং পাথর নিক্ষেপের ঘটনা পদপিষ্টের জন্য দায়ী। এই অভিযোগের ভিত্তিতে তারা সিবিআই তদন্তের দাবি জানিয়ে মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। একই দাবি তুলেছেন প্রাক্তন বিজেপি নেতা কে আন্নামালাই। তবে তামিলনাড়ুর বিজেপিও এই ঘটনার জন্য সরাসরি ডিএমকে প্রশাসনের অব্যবস্থাপনাকেই দায়ী করেছে।
অপরিকল্পিত ভিড়ের চাপ!
পুলিশের পক্ষ থেকে অবশ্য ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, বিজয়ের আগমনে ভিড় অতিমাত্রায় বেড়ে যায় এবং তিনি যথেষ্ট দেরিতে সভাস্থলে পৌঁছন, যার ফলে অপরিকল্পিত ভিড়ের চাপে এই বিপর্যয় ঘটে। ঘটনার পর বিজয় দ্রুত চেন্নাই ফিরে যান, যা নিয়েও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে রবিবার তিনি ফের করুতে যাওয়ার পরিকল্পনা করলেও, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণ দেখিয়ে তাঁকে তা করতে নিষেধ করা হয়।
আরও পড়ুন: Murshidabad Durga Puja: দুর্গাপুজোয় দেবী নয়, নজর কাড়ল ট্রাম্পরূপী অসুর?
প্রতিক্রিয়ায় বিজয় প্রতিটি মৃত পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা বিজয়ের রাজনৈতিক সফরে বড় ধাক্কা হতে পারে। সম্প্রতি বিজেপি ও ডিএমকের বিরুদ্ধে সরব হয়ে ওঠা বিজয়, তামিল রাজনীতিতে নতুন শক্তি হিসেবে উঠে আসছেন-এই আশঙ্কাতেই কি তাঁকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে?


