Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর শেষে জমজমাট রাজ-শুভশ্রীর বাড়ি (Raj-Subhashree)। দুর্গাপুজোর কার্নিভাল শেষেই বিজয়ার আড্ডা জমে উঠল রাজ (Raj) -শুভশ্রীর (subhashree) বাড়িতে। টলিউডের (Tollywood Industry) কারা কারা এসেছিলেন? কতটা জমজমাট ছিল ওই সন্ধ্যা?
বিজয়ার আড্ডা (Raj-Subhashree)
পুজো শেষে মন খারাপ থাকে সকল বাঙালির। বিজয়ার পরে বাঙালিদের প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই হয়ে থাকে বিজয়ার আড্ডা খাওয়া দাওয়া । এই তালিকা থেকে বাদ পড়েন না তারকারাও। রাজ শুভশ্রীর বাড়িতে প্রতিবছরই এই বিজয়ার (Bijoya) আড্ডা বসতে দেখা যায় টলিউডের (Tollywood) কিছু পরিচিত মুখেদের নিয়ে। এই বছর পুজোর শেষেও এই নিয়মের ব্যতিক্রম ঘটে। লক্ষ্মী পুজোর (laxmi puja) আগের রাত রাজ -শুভশ্রীর বাড়ি হয়ে উঠলো জমজমাট (Raj-Subhashree)।
বন্ধুদের জন্য রাজ-শুভশ্রীর আয়োজন (Raj-Subhashree)
এই বছরও সেই আয়োজন ছিল জমজমাট। দুর্গাপুজো কার্নিভাল শেষ করেই সকল কলাকুশলীরা উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী( Actress) শুভশ্রী ও পরিচালক( Director) রাজ চক্রবর্তীর বাড়িতে। রাজ-শুভশ্রী বরাবরই সকলকে একসাথে বেঁধে নিয়ে থাকতে ভালোবাসেন। সামাজিক মাধ্যমে ( social Media) পোস্ট দেখলেই বোঝা যায় তাঁদের কাছে বন্ধুত্বের সম্পর্ক গুলোর গুরুত্ব অপরিসীম। রাজ শুভশ্রী বিয়ের পর থেকেই ইন্ডাস্ট্রি বন্ধুবান্ধবদের সাথে তাঁদের এই বিশেষ দিনগুলি পালন করেন। একসাথে খাওয়া দাওয়া গান-বাজনার মধ্যে দিয়ে সময় কাটান তারা।
টলিউডের কারা কারা এলেন? (Raj-Subhashree)
সিনেমার সাফল্যই হোক বা সরস্বতী পুজো বা বিজয়া সম্মেলনের আড্ডা, সবেতেই দেখা যায় তাঁদের সকল কাছের বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা জমাতে। এইদিন সন্ধ্যেতে উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক পরিচিত মুখেরা। পরমব্রত চট্টোপাধ্যায় (parambrata chatterjee)ও তাঁর স্ত্রী প্রিয়া চক্রবর্তী ( pia Chakrabarty) , কোয়েল মল্লিক(koyel Mallick) , নিসপাল সিং রানে( Nispal Sing Rane) , শাশ্বত চট্টোপাধ্যায়( saswata Chatterjee) , ইন্দ্রদীপ দাশগুপ্ত( Indradeep Dasgupta) , প্রসেনজিৎ চট্টোপাধ্যায়( prosenjit Chatterjee) সৃজিত মুখার্জি,( Srijit Mukherjee) অনিরুদ্ধ রায় চৌধুরী( Anuradha Roy Chowdhury) , যীশু সেনগুপ্ত ( Jishu Sengupta) কৌশিক গাঙ্গুলী( Kaushik Ganguly) , শ্রীকান্ত মোহতা( shikant mohota) সহ অন্যান্যরা।

গান ধরলেন যীশু-পরমব্রত
আসর জমজমাট করে তুলতে গিটার বাজিয়ে গান ধরেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও যীশু সেনগুপ্ত। পরমের সাথে গলা মেলাতে দেখা গেল তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তীকে। এই সন্ধ্যেকে আরো জমাটি করে তুলতেই গজল ধরেছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এইসবের মাঝেই হাঁড়ি বাজিয়ে গান গাইলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। নিজের বাড়ির পুজোর ভাষান করেই সোজা উপস্থিত হয়েছিলেন এই সন্ধ্যাতে। উপস্থিত ছিলেন এই বছরে শুভশ্রীর সব থেকে বেশি সাফল্য পাওয়া দুটি ছবি গৃহপ্রবেশ ( Grihoprobesh) ও ধূমকেতুর ( Dhumketu) পরিচালকদ্বয়। কোয়েল মল্লিককে সাধারণত কোনো পার্টি বা কোনো গেট-টুগেদারে দেখা যায় না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রাজ-শুভশ্রীর আমন্ত্রণে স্বামী নিসপাল সিং রানের সাথে উপস্থিত হয়েছিলেন টলি কুইন কোয়েল মল্লিক।
আরও পড়ুন: Laxmi Puja 2025: কোজাগরী পূর্ণিমায় কী করলে মা লক্ষ্মী সর্বাধিক প্রসন্ন হন জানেন?
অন্য মুডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (prosenjit Chatterjee) দেখা গেলো একদম অন্যরকম মুডে। তিনি প্রথমবার রাজ-শুভশ্রীর বাড়ির বিজয়ার আড্ডাতে উপস্থিত হয়েছিলেন। সবসময়ই তাঁকে দেখা গেল কখনো তিনি ছোট্ট ইউভানের (yuvan) সাথে খেলা করছেন, তো আবার কখনো তাঁকে আগলে রাখছেন । সকল মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলেন স্বয়ং অভিনেত্রীর শুভশ্রী গাঙ্গুলী। অভিনেত্রীর পরনে ওইদিন ছিল গোলাপীর রঙের পাড়ের সাদা একটি কটন শাড়ি। সিম্পল ঘরোয়া রূপে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। রাজ চক্রবর্তীর পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী নিজেই এই সমস্ত মুহূর্তের ছবি ও ভিডিও নিজের সামাজিক মাধ্যমের (social Medial) পাতায় পোস্ট করেছেন। সিনেমা মুক্তি বা কাজ নিয়ে যতই একে অপরের সাথে মনোমালিন্য থাকুক দিনশেষে তাঁরা সবাই একে অপরকে সাপোর্ট করেন এবং কাজের বাইরে তাঁদের বন্ধুত্বের সম্পর্ক বরাবরই অটুট (Raj-Subhashree)।


