Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্যোগের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক (Darjeeling Road Condition) ছন্দে ফেরার চেষ্টা করছে পাহাড়ি শহর দার্জিলিং। কয়েকদিনের টানা বৃষ্টি ও ধসের পরে সোমবার সকাল থেকে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হয়। নতুন করে আর বৃষ্টি না হওয়ায় এবং মেঘ কেটে যাওয়ায় দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘারও। এতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের মধ্যে। ধীরে ধীরে পাহাড় থেকে নামতে শুরু করেছেন পর্যটকেরা।
বহু রাস্তায় যান চলাচল বন্ধ (Darjeeling Road Condition)
ধস এবং ভারী বৃষ্টির কারণে বহু রাস্তায় যান (Darjeeling Road Condition) চলাচল বন্ধ হয়ে পড়েছিল। তবে দ্রুত মেরামতির কাজ করে বেশ কিছু রাস্তা খুলে দেওয়া সম্ভব হয়েছে। দার্জিলিং থেকে সমতলে নামার অন্যতম প্রধান পথ হিল কার্ট রোড এবং পাঙ্খাবাড়ি রোড বর্তমানে খোলা রয়েছে। হিল কার্ট রোড দিয়ে তিনধারিয়া হয়ে সোজা সুকনা ও সেখান থেকে শিলিগুড়ি পৌঁছানো সম্ভব হচ্ছে। পাঙ্খাবাড়ি রোডটিও চালু রয়েছে, যদিও এটি তুলনামূলকভাবে দুর্গম পথ। যে সব পর্যটকেরা ধসে আটকে পড়েছিলেন, বিশেষ করে দার্জিলিঙের বিজনবাড়ি অঞ্চলে, তাঁদের অনেককেই তিনধারিয়া বা পাঙ্খাবাড়ি রোড ধরে নিরাপদে সমতলে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
বেলি ব্রিজ তৈরি করার সম্ভাবনা (Darjeeling Road Condition)
তবে দুধিয়ার কাছে একটি সেতু ভেঙে যাওয়ায় মিরিকগামী রাস্তা (Darjeeling Road Condition) আংশিকভাবে বন্ধ। ওই এলাকায় পৌঁছে গেছে সেনাবাহিনী। সেনার পক্ষ থেকে একটি বেলি ব্রিজ তৈরি করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানিয়েছেন, দুধিয়ার ভাঙা সেতুর একপ্রান্ত থেকে শিলিগুড়ির দিকে রাস্তা চালু থাকলেও মিরিকের দিকে যাতায়াত সম্ভব হচ্ছে না। তবে ঘুম হয়ে মিরিকে পৌঁছানোর বিকল্প রাস্তা খোলা রয়েছে।

রোহিণী রোড সোমবার থেকে আবার বন্ধ
রবিবার খোলা থাকা রোহিণী রোড সোমবার থেকে আবার বন্ধ হয়ে গেছে। রোহিণী পয়েন্টে ধস নামার কারণে রাস্তা এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে কার্শিয়াং থেকে পর্যটকদের হিল কার্ট রোড এবং পাঙ্খাবাড়ি রোড ব্যবহার করে নিচে পাঠানো হচ্ছে।
আরও পড়ুন: Mamata Banerjee: দুর্যোগ বিধ্বস্ত মিরিকে অস্থায়ী সেতু তৈরি করবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর
জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শিলিগুড়ি থেকে সিকিমের রংপো পর্যন্ত ভারী পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত এবং বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আগামী চার সপ্তাহ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এর তরফে জানানো হয়েছে, মিরিক ও বিজনবাড়ি ব্লকের একাধিক সড়কে মেরামতির কাজ চলছে। কিছু রাস্তা ইতিমধ্যে চালু হয়েছে, যেমন সুখিয়োপোখরিতে সোনাদা থেকে মুনদা যাওয়ার রাস্তা এবং মিলিং রোড। তবে কালিম্পং ও গরুবাথান অঞ্চলে এখনো অনেক ছোট রাস্তায় কাজ চলছে।


