Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়ানডে দলের অধিনায়কত্ব পদ থেকে সরানো হয়েছে। রোহিত যুগের অবসানের পাশাপাশি সূচনা হলো গিল যুগের। এর মাঝেই রোহিতকে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের প্রাক্তন কিংবদন্তি (Rohit Sharma)।
‘হিটম্যানকে’ নিয়ে গাভাসকারের সতর্কতা (Rohit Sharma)
সমানেই ভারত বনাম অস্ট্রেলিয়া (Australia) সিরিজ। সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে দুই দেশই। ভারতের গিয়ে দলে খেলতে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। তবে রোহিত শর্মা দলে ফিরলেও অধিনায়কত্ব হারিয়েছেন তিনি। দলের নেতৃত্ব দিতে দেখা যাবে শুভমন গিলকে। এর মাধ্যমে রোহিত যুগের সমাপ্তি হয়েছে। রোহিত এখনও সক্রিয় ক্রিকেটার হলেও বোর্ডের এখন সময় এসেছে ভবিষ্যতের পরিকল্পনা করার (Rohit Sharma)।
ভারতের প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাসকারের (Sunil Gavaskar) মতে এই পরিবর্তন স্বাভাবিক। তিনি মনে করেন ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকে দেখলে ইটা একটা জরুরি সিদ্ধান্ত। তিনি জানিয়েছেন রোহিতও এই সিদ্ধান্তে সম্মত। গাভাসকার এক সাক্ষাৎকারে জানিয়েছেন ‘আমরা জানি না রোহিত ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবেন কিনা। আন্তর্জাতিক ক্যালেন্ডারে ভারতীয় দলের খুব বেশি ওয়ানডে নেই আর রোহিত শুধু ওয়ানডে খেলছেন। বেশিরভাগ সিরিজেই টি-টোয়েন্টি ও টেস্ট ম্যাচ থাকে। বছরে পাঁচ সাতটা ওয়ানডে খেলা হলে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের জন্য পর্যাপ্ত অনুশীলনের সময় পাওয়া সম্ভব না। সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গিলকে প্রস্তুত করার।’

সুনীল গাভাসকার আরও বলেন ‘সবার আগে দল। ব্যক্তিগতভাবে অনেক কিছু জিতিয়েছেন রোহিত। তার নেতৃত্বে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোনও প্রশ্নই নেই তার অধিনায়কত্ব নিয়ে। কিন্তু তিনিও বুঝতে পেরেছেন যদি আগামী দুই বছরের কথা ভাবা হয় তবে এখনই তরুণ অধিনায়ক গড়ে তোলার কাজ করতে হবে। এই ভাবনার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি।’ তিনি ইঙ্গিত দেন আগামী কয়ে মাসে ভারতীয় দলের জন্য আরও কিছু ‘কঠিন সিদ্ধান্ত’ আসতে পারে।
আরও পড়ুন: Cough Syrup: কফ সিরাপেই কি শিশুমৃত্যুর কারণ লুকিয়ে?
ভারতের এই প্রাক্তন তারকার কথায় ‘যদি কেও নিশ্চিত করতে না পারেন আগামী দুই বছর খেলবেন কিনা তবে এমন আরও অনেক খবর আসতেই পারে।’ তার মতে শুধু ওয়ানডে খেললে অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না তাই তিনি বিজয় হজারে ট্রফির মতো টুর্নামেন্টে খেলারও পরামর্শ দিয়েছেন (Rohit Sharma)।


