Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপের পর মেয়েদের বিশ্বকাপেও ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তান দলকে। এবার শাস্তি পেতে হলো পাক ক্রিকেটারকে (Ind vs Pak)।
সর্বোচ্চ রান করেও শাস্তি পেলেন পাক ক্রিকেটার (Ind vs Pak)
এশিয়া কাপে ভারতের কাছে তিনবার হেরেছে পাকিস্তান। মেয়েদের বিশ্বকাপেও সেই ছবি পাল্টালো না। মেয়েদের দাপটের কাছেও দাঁড়াতে পারলো না পাকিস্তান মেয়েদের দল। ভারতের কাছে ক্রমাগত হেরেই চলেছে পাকিস্তান দল। রবিবার মেয়েদের বিশ্বকাপে হারের পর শাস্তি পেলেন এক পাকিস্তান ক্রিকেটার। আইসিসি-র নিয়ম ভাঙার কারণে শাস্তি পেতে হয়েছে তাকে। সেই শাস্তি তিনি মেনেও নিয়েছেন (Ind vs Pak)।
প্রথমে ব্যাট করতে নেমে ভারত তোলে ২৪৭ রান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ১৫৯ রানেই অল আউট হয়ে যায়। যার জেরে বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত। পাকিস্তানের হয়ে সবথেকে ভাল খেলেছেন সিদরা আমিন। কিন্তু তিনিই এবার পড়লেন শাস্তির মুখে। আইসিসি জানিয়েছে শৃঙ্খলাবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে এই শাস্তি পেতে হলো তাকে। আন্তর্জাতিক কোনও ম্যাচে খেলার পোশাক বা খেলার সরঞ্জাম, মাঠের সরঞ্জাম বা সংশ্লিষ্ট কোনও কিছুকে অসম্মান করলে এই সাস্তির মুখে পড়তে হয়।
ঘটনাটা ঘটে ৪০ তম ওভারে যখন পাকিস্তান রান তাড়া করতে নামে। আমিন আউট হওয়ার পর নিজের ব্যাট মাটিতে ফেলে দেন। তাকে সতর্ক করে দিয়েছে আইসিসি। তাকে একটি ডমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। গত ২৪ মাসে আমিনের এটাই প্রথম অপরাধ। লেভেল ওয়ান অপরাধ করেছেন বলে তাকে শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

মাঠের আম্পায়ার লরেন আগেনবাগ, নিমালি পেরেরা, তৃতীয় ও চতুর্থ আম্পায়ার অভিযোগ এনেছিলেন আমিনের এই আচরণের বিরুদ্ধে। পাকিস্তানের এই ওপেনার নিজের অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানি হয়নি। রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচে ৮১ রান করেন ১০৬ বলে। তিনিই পাকিস্তান দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান দল (Ind vs Pak)।


