Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল বিশ্বকাপের ফাইনাল (WC Final Ticket) নিয়ে উন্মাদনা তুঙ্গে। বিশ্বজুড়ে চরছে সেই উন্মাদনার পারদ। আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচ স্টডিয়ামে বসে দেখতে সমর্থকদের হিড়িক পরে গিয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে টিকিটের মূল্যে। টুর্নামেন্টের শুরু থেকেই টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনা চলছিল। কিন্তু ফাইনালে সেই দাম এখন সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
টিকিটের অস্বাভাবিক মূল্যতালিকা (WC Final Ticket)
ফিফার অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ম্যাচের টিকিটের দাম সাধারণের নাগালের বাইরে।
- সবচেয়ে কম দামি টিকিট: স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশের টিকিটের দাম শুরু হচ্ছে প্রায় ১০ হাজার ডলার থেকে, যার ভারতীয় মূল্যে প্রায় ১0 লাখ টাকা (WC Final Ticket)।
- মাঠের কাছাকাছি আসন: মাঠের নিকটবর্তী আসনে খেলা দেখতে সমর্থকদের গুনতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার যা ভারতীয় অর্থে প্রায় ১৬ লক্ষ টাকা।
- হসপিটালিটি আসন: সবচেয়ে দামী বিশেষ হসপিটালিটি আসনের দাম পৌঁছেছে প্রায় ৬০ হাজার ডলার বা প্রায় ৭৪ লাখ টাকায় ভারতীয় মূল্যে যা প্রায় ৬১ লক্ষ টাকা।
উল্লেখ্য, শনিবার সকালে গোলপোস্টের পেছনের গ্যালারির ৬,৪১১ ডলারের কিছু টিকিট পাওয়া গেলেও, কয়েক ঘণ্টার মধ্যেই তা বিক্রি হয়ে যায়। সিটগিক ও স্টাবহাবের মতো পুনর্বিক্রয় প্ল্যাটফর্মগুলোতেও লোয়ার বোলের আসনের দাম ৩৫ হাজার ডলার পর্যন্ত উঠেছে।

কেন এতো আগ্রহ? (WC Final Ticket)
বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি এবং লামিনে ইয়ামাল। ফুটবল ভক্তদের জন্য এটি একটি স্বপ্নের লড়াই। তাছাড়া এটি বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসির কেরিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ হতে পারে। আর্জেন্টিনা তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের পাশাপাশি ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়তে মরিয়া। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্ব জয়ের অপেক্ষায় স্পেন। কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত হওয়ার কথা থাকা ‘ফিনালিসিমা’ ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায়, এই দুই দেশের লড়াই দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব।
আরও পড়ুন: PV Sindhu: জাপানে ইতিহাস গড়লেন পিভি সিন্ধু
চলতি বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে দারুণ ছন্দে থাকা মেসি তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলবেন। সব মিলিয়ে মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের এই টিকিটের উচ্চমূল্য এবং সমর্থকদের আবেগ—সব মিলিয়ে এবারের ফাইনাল ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচ হতে যাচ্ছে।



