Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়া সফরের কোনও দলেই জায়গা পাননি তিনি। তারপর থেকেই ভারতের এই অভিজ্ঞ পেসারকে নিয়ে শুরু হয়েছে জল্পনা (Mohammed Shami)।
তবে কি অবসরের পথে সামি? (Mohammed Shami)
অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণার পর থেকেই চর্চায় রয়েছে অনেকগুলো বিষয়। রোহিতের নেতৃত্ব চলে যাওয়ায় কার্যত দুই ভাগে বিভক্ত ক্রিকেটেপ্রেমীরা ও প্রাক্তন তারকারা। অন্যদিকে আরও একটি বিষয় এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। দল ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছে মহম্মদ সামিকে নিয়ে (Mohammed Shami)।
দেশের জার্সিতে এই অভিজ্ঞ পেসার শেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালে। ২০২৫ সালের শুরুর দিকে তাকে দেখা গিয়েছিল টি-টোয়েন্টি খেলতে। তবে দুই ফরম্যাটেই বিকল্প হিসেবে জায়গা পেয়েছিলেন দলে। তারপর দীর্ঘদিন রয়েছেন দলের বাইরে।
ওয়ানডে দলে বুমরা না থাকায় সেটাই তার কামব্যাক মঞ্চ হতে পারতো। কিন্তু হলো না। অনেকের মতেই তার থেকে মুখ ফিরিয়েছেন নির্বাচকরা। আর সেই কারণেই এখন একটাই প্রশ্ন বারবার উঠছে তবে কি শেষ সামির কেরিয়ার? এবার এই বিষয়ে মুখ খুললেন BCCI-এর এক কর্তা।

চোটের কারণে শেষ কয়েক মাসে সামিকে শুধু ঘরোয়া ক্রিকেটেই দেখা গেছে তবে সেখানেও তার পারফরম্যান্স খুব একটা উল্লেখযোগ্য না হওয়ার কারণে দলে ডাক পায়নি বলেই প্রকাশ এক রিপোর্টে। বোর্ডের এক কর্তা বলেন ‘এই মুহূর্তে সামির ভারতীয় দলে ফেরাটা আরও দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। বল হাতে একটা স্পেল ছাড়া বিশেষ দাগ কাটতে পারেননি দলীপ ট্রফিতেও। বয়সও বাড়ছে। বলের গতির দিক থেকেও সেরা ছন্দে পাওয়া যায়নি তাকে। যেহেতু আইপিএল খেলতে গেলে ঘরোয়া ক্রিকেটে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলতে হয় সেটাই করছেন সামি।

আরও পড়ুন: Historical Story of Kali Puja: কেন মা কালীর রূপ এত ভয়ংকর জানা আছে?
গত মরশুমেও IPL-এও তাকে ভাল ফর্মে পাওয়া যায়নি। SRH-এর হয়ে তিনি নিয়েছেন ৬ উইকেট ৯ ইনিংসে। দলীপ ট্রফিতেও তেমন আশা জাগাতে পারেননি তিনি। যার কারণে জাতীয় দলে তার ফেরার রাস্তা বন্ধ। তবে ওই রিপোর্টে বলা হয়েছে সামি জানিয়েছেন বাংলার হয়ে রঞ্জি খেলার কথা (Mohammed Shami)।


