Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি মরশুমের আইপিএল ২০২৬-এ জয়ের মুখ (Juhi Chawla KKR) দেখেনি কলকাতা নাইট রাইডার্স। ফ্যানদের হতাশ করে এলোমেলো বোলিং আর দিশাহীন ব্যাটিং করে বারবার হেরেছে নাইট বাহিনী। নাইট সমর্থকদের নেটপাড়ায় শুনতে হয়েছে ‘কেকেহার’ ব্যঙ্গ। এখনও পর্যন্ত ৬ টি ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়ে তালিকার তলানিতে রয়েছে কেকেআর। নেট রানে নজর না দেওয়াই ভালো।
জুহি চাওলা (Juhi Chawla KKR)
যখন কেকেআর-এর ঝুলিতে হারের পর (Juhi Chawla KKR) হার, তখন শহরে পা রাখলেন জুহি চাওলা। জয়ের জন্য নাইট বাহিনীর সহ মালকিন জুহি চাওলা পুজো দিলেন কালীঘাটে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন তারকা পেসার মাথিশা পাথিরানা। টানা হারের লজ্জার গ্লানি নিয়ে ঘরের মাঠ ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছেন নাইটরা। এই গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে স্বস্তি কেকেআর শিবিরে। এর আগে বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় আটকে ছিল এই পেসারের আইপিএল-এ যোগ দেওয়া। তবে সব জটিলতা কাটিয়ে শহরে এসেছেন শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানা। নাইট শিবিরে যোগ দিয়েছেন তিনি আজ।

ম্যাচে নামবেন পাথিরানা
কিন্তু প্রশ্ন একটাই! বৈভব সূর্যবংশীদের বিরুদ্ধে নামবেন তিনি? তবে বিমানযাত্রার ধকল কাটিয়ে রবিবারের ম্যাচে তিনি নামবেন কিনা সেটা এখনই বলা কঠিন। সম্প্রতি চোট সারিয়ে উঠেছেন তিনি আর সেই কারণেই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইবে না নাইট ম্যানেজমেন্ট। কিন্তু নাইটদের যা বেহাল দশা তাতে একপ্রকার মরিয়া নাইটরা খেলালেও খেলাতে পারে পাথিরানাকে।
আরও পড়ুন: PM Modi: মহিলাদের তিন হাজার, সকলের পাকা বাড়ি, বঙ্গে এসে মোদির প্রতিশ্রুতি
আজ রাজস্থানের বিরুদ্ধে নামছে কেকেআর। সামনে লখনউ, হায়দরাবাদ, দিল্লি, বেঙ্গালুরু, গুজরাত ও মুম্বই-কঠিন সূচি অপেক্ষায়। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ধুঁকছে দল। এমন পরিস্থিতিতে মাথিসা পাথিরানার অন্তর্ভুক্তি এবং জুহি চাওলার মঙ্গলকামনা ভাগ্য ফেরাতে পারে কি না, সেটাই এখন দেখার।


