Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দাপুটে ব্যাটিংয়ে রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। কাজে এল না রিচা ঘোষের ঝোড়ো ইনিংস (World Cup)।
টানটান ম্যাচ জয় দক্ষিণ আফ্রিকার (World Cup)
জমে উঠেছে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ। আয়োজক ভারতকে তিন উইকেটে টানটান ম্যাচে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে জয়ের রূপকথা লিখলেন নাদিন ডি ক্লার্ক এবং ওপেনার লরা ওলভাডেট (World Cup)।
টানা জয়ের পর থোমালো ভারতের বিজয়রথ। ভারতীয় দলের বোলাররা নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না ম্যাচে। রিচা ঘোষের ম্যাচ বাঁচানো ৯৪ রানের ঝোড়ো ইনিংসও কাজে এল না। দক্ষিণ আফ্রিকা পরপর উইকেট হারাতে থাকলেও রানের গতি মন্থর হতে দেন না প্রোটিয়ার ব্যাটাররা। সেটাই জয়ের ভাগ্য গড়ে দিল দক্ষিণ আফ্রিকার। অষ্টম উইকেটে দুর্দান্ত পার্টনারশিপে ম্যাচ জিতে নিলেন প্রোটিয়ারা (World Cup)।
টসে জিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত প্রথম উইকেট হারায় ৫৫ রানের মাথায়। দুই ওপেনার ভাল শুরু করলেও বড় রানে কনভার্ট করতে পারেননি। দুই ওপেনার ফিরে গেলে মিডিল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়। রান পাননি হারলিন, জেমাইমা, হরমনপ্রীত, দীপ্তি. আমনজ্যোত কেউ। ১০২ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় ভারত।
সেই জায়গা থেকে পাল্টা আঘাত আনতে দেখা যায় উইকেটকিপার ব্যাটসম্যান রিচা ঘোষকে। যোগ্য সঙ্গে দিতে দেখা গিয়েছে স্নেহ রানাকে। পাকিস্তান ম্যাচেও এই বঙ্গতনয়া খেলেছিলেন ঝোড়ো ইনিংস। সেই মোমেন্টামই দেখা যায় এই ম্যাচেও। মাত্র ৬ রানের জন্য শতরান হয় না তার। ৭৭ বল খেলে তার ব্যাটে আসে ৯৪ রান। স্নেহ করলেন ৩৩ রান। দক্ষিণ আফ্রিকা ২৫২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে।
দক্ষিণ আফ্রিকার শুরুটা তেমন ভাল হয়নি। মাত্র ৬ রানের মাথাতেই প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। ক্রান্তি গৌড় দুর্দান্ত কট অ্যান্ড বোল্ডে ফেরান তাজমিন ব্রিটসকে। ভারতীয় স্পিন অর্ডারের সামনে বেশ বেগ পেতে দেখা যায় দক্ষিণ আফ্রিকার মিডিল অর্ডারকে। ৮১ রানে প্রায় অর্ধেক দল তখন ফায়ার গেছে ড্রেসিং রুমে। একদিকে হাল ধরেন ওপেনার লরা ওলভাডেট। ক্লোয়ি ট্রায়নকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে পার্টনারশিপ গড়েন তিনি। ৭০ রান করে যখন তিনি আউট হন তখন স্কোর বোর্ডে ১৪২। ম্যাচের দখল নেওয়ার সুযোগ থাকলেও সেটা হাতছাড়া হয় ভারতের।

আরও পড়ুন: Hindustan Copper: মার্কেটে পাল্লা দিয়ে বাড়ছে হিন্দুস্তান কপারের স্টকের দাম
এরপর ডি ক্লার্ক পাল্টা আক্রমণ শুরু করেন ট্রায়নকে সঙ্গে নিয়ে। ঝোড়ো ব্যাটিং করে ম্যাচ জমিয়ে দেন তিনি। শেষ ছয় ওভারে দক্ষিণ আফ্রিকার জেতার জন্য ৬০ রান প্রয়োজন ছিল। ট্রায়নও ৪৯ রান করে যখন আউট হন তখন দলের রান ২১১। ডি ক্লার্ক ৫৪ খেলে করেন ৮৪ রান। পুরোপুরি টি-টোয়েন্টি মেজাজে দেখা যায় তাকে। শেষে পরপর দুটি ছয় মেরে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা দল। ইংল্যান্ডের কাছে হারের পর ভারতকে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এলো দক্ষিণ আফ্রিকা। ভারত বর্তমানে রয়েছে তৃতীয় স্থানে (World Cup)।


