Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২৮ বছর বয়সি এক পেসার এক ওভারে ৫ উইকেটে নিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড গড়েছেন তিনি (T20)। এর আগে এই কীর্তি নেই কোনও বোলারের।
বিরল নজির গড়লেন ইন্দোনেশিয়ার পেসার (T20)
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড করলেন ইন্দোনেশিয়ার এক অনামী বোলার। তাঁর নাম জেড প্রিয়ানদানা। এক ওভারে ৫ উইকেট নিয়েছেন তিনি। এর আগে এই কীর্তি নেই কোনও বোলারের (T20)।
বালিতে কম্বোডিয়ার বিরুদ্ধে নিজের প্রথম ওভারেই পাঁচ উইকেট নেন এই পেসার। তাঁর দাপটের সামনে দাঁড়াতেই পারেনি কম্বোডিয়া। তাঁর দাপটের সামনে অলআউট হয়ে যায় কম্বোডিয়া দল। ইন্দোনেশিয়া ম্যাচ জিতে যায় ৬০ রানে। মঙ্গলবার বালির মাঠে ১৬৮ রান তাড়া করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান করেছিল কম্বোডিয়া। জিততে ৩০ বলে দরকার ছিল ৬২ রান, যা আজকের টি-টোয়েন্টিতে তোলা অসম্ভব নয়।
কিন্তু ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। ১৬ তম ওভারে বল করতে এসে ম্যাচের মোর ঘুরিয়ে দেন ২৮ বছর বয়সি প্রিয়ানদানা। পরপর তিন বলে শাহ আব্রার হুসেন, নির্মলজিৎ সিংহ ও চানথোইয়ান রথনককে আউট করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। পরের বল ডট যায়। তার পরের বলটি ওয়াইড করেন প্রিয়ানদানা শেষ দুই বলে তুলে নেন আরও দুই উইকেট। কার্যত বলা যায় এক ওভারেই হেরে যায় কম্বোডিয়া (T20)।
পেস বলের পাশাপাশি ওপেনিং ব্যাটারের ভূমিকাও পালন করেন তিনি। অবশ্য ব্যাট হাতে দাগ কাটতে পারেননি তিনি। ১১ বলে ৬ রান করেন প্রিয়ানদানা। তবে বল হাতে দলকে একই জিতিয়েছেন তিনি। তাঁর পরিসংখ্যান এক ওভারে ১ রান দিয়ে ৫ উইকেট।
এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ৫ উইকেট নিয়েছেন দুই বোলার। তবে দুজনেই সেটা করেছেন ঘরোয়া ক্রিকেটে। ২০১৩-১৪ ভিক্টোরি ডে টি-টোয়েন্টি কাপে আল আমিন হোসেন এক ওভারে ৫ উইকেট নিয়েছিলেন। ২০১৯-২০ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কর্নাটকের অভিমন্যু মিঠুনও এক ওভারে ৫ উইকেট নিয়েছিলেন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড এই প্রথম। এর আগে রয়েছে ৪ উইকেট নেওয়ার নজির (T20)।


