Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় এই প্রতিষ্ঠানে দুবাইয়ের ব্যাঙ্কের বড় লগ্নির পর বাড়লো শেয়ার দর। ভারতের ফিনানশিয়াল সার্ভিস সেক্টরে এটাই কোনও বিদেশি ব্যাঙ্কের সবচেয়ে বড় বিনিয়োগ (RBL Bank)।
দিওয়ালির আবহে খুশির খবর (RBL Bank)
আরবিএল ব্যাঙ্কের শেয়ারে বিপুল বৃদ্ধি হলো দিওয়ালির আবহে। সোমবার শেয়ার বাজার খোলার পর দেশের এই বেসরকারি ব্যাঙ্কের শেয়ার ৮ শতাংশ বেড়ে হয়েছিল ৩২৪.৫০ টাকা (RBL Bank)। এই ব্যাঙ্কের শেয়ারের এই বিপুল বৃদ্ধির কারণ কী?
দেশের এই বেসরকারি ব্যাঙ্কে লগ্নি করেছে এমিরেটস এনবিডি। দুবাইয়ের এই সরকারি ব্যাঙ্ক প্রেফারেনশিয়াল ইস্যু মাধ্যমে আরবিএল ব্যাঙ্কের ৬০% স্টেক কিনেছে। ডিল হয়েছে ২৮০ টাকা প্রতি শেয়ার। ডিলের পরিমাণ ২৬ হাজার ৮৫০ টাকা। যা প্রায় টি না বিলিয়ন ডলারের বেশি। দেশের ফিনানশিয়াল সার্ভিস সেক্টরে এটাই কোনও বিদেশি ব্যাঙ্কের সবচেয়ে বড় বিনিয়োগ। এই অধিগ্রহণের জন্যই আরবিএল ব্যাঙ্ক নিয়ে আগ্রহ বেড়েছে লগ্নিকারীদের মধ্যে। যার জেরেই এই বিপুল বৃদ্ধি (RBL Bank)।
চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারে আরবিএল ব্যাঙ্কের নেট প্রফিট গত অর্থবর্ষের তুলনায় ১৯.৭৭ শতংশ কমে হয়েছে ১৭৯ কোটি টাকা গত অর্থবর্ষের তুলনায়। কিছুটা কম হয়েছে নেট ইন্টারনেট ইনকামও। কিন্তু দুবাইয়ের এই সরকারি ব্যাঙ্কের লগ্নি এই স্টকে নতুন করে প্রাণ এনে দিয়েছে।

একাধিক ব্রোকারেজ সংস্থা আরবিএল ব্যাঙ্কের স্টকে লগ্নি করার পরামর্শ দিয়েছে। এই সংস্থার স্টকে দীর্ঘমেয়াদি লগ্নি লাভজনক হতে পারে বলে মত তাদের। অন্য এক ব্রোকারেজ সংস্থা এমকে গ্লোবাল আরবিএল ব্যাঙ্কের স্টক ‘বাই’ রেটিং দেওয়ার পাশাপাশি টার্গেট প্রাইস ৩০০ টাকা থেকে বাড়িয়ে করেছে ৩৫০ টাকা। এক আন্তর্জাতিক সংস্থা এই ডিলকে ভারতের ফিনানশিয়াল সেক্টরের জন্য ‘ল্যান্ডমার্ক’ হিসেবেও উল্লেখ করেছে। গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক সিটি-ও পরামর্শ দিচ্ছে এই স্টকে লগ্নি করার (RBL Bank)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


