Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বুলগেরিয়ার কথিত ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গাকে (Baba Vanga) ঘিরে নানা ভবিষ্যদ্বাণী প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার আলোচনায় উঠে এসেছে ২০২৬ সালের অক্টোবর মাসকে ঘিরে একটি দাবি। দুর্গাপুজোর এই মাসে নাকি পাঁচটি রাশির জীবনে আসতে পারে বড় পরিবর্তন-কর্মজীবনে উন্নতি থেকে আর্থিক লাভ, মিলতে পারে একাধিক সুখবর। তবে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
কাদের পদোন্নতি? (Baba Vanga)
ভাইরাল জ্যোতিষ-ভিত্তিক ব্যাখ্যা অনুযায়ী (Baba Vanga), তালিকায় রয়েছে মেষ, বৃষ, মিথুন, সিংহ ও কুম্ভ। মেষ রাশির ক্ষেত্রে নতুন কাজ, ব্যবসা বা পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনার কথা বলা হচ্ছে। বৃষের জন্য পরিশ্রমের সুফল, বেতন বৃদ্ধি কিংবা সম্পত্তি লাভের ইঙ্গিত রয়েছে। মিথুন রাশির জাতক-জাতিকাদের নতুন চাকরি, ব্যবসায়িক অংশীদারিত্ব বা সৃজনশীল কাজ থেকে আর্থিক সাফল্যের কথা বলা হয়েছে।
অন্যদিকে, সিংহ রাশির ক্ষেত্রে পদোন্নতি, পুরস্কার এবং ব্যবসার প্রসারের সম্ভাবনার কথা উঠে এসেছে। কুম্ভ রাশির জন্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি পুরনো ধারণা থেকেই নতুন আয়ের পথ খুলতে পারে বলেও উল্লেখ রয়েছে।
বি. দ্র: বাবা ভাঙ্গা নিজে এই নির্দিষ্ট ভবিষ্যদ্বাণী করেছিলেন-এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাঁর নামে প্রচলিত বহু ভবিষ্যদ্বাণীর উৎসও স্পষ্ট নয়।


