Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রতি বছরের মতো এই বছরও দীপাবলির দিন (PM Modi) দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে উদ্যাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে গোয়ার উপকূলে অবস্থানরত স্বদেশি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত-এর ডেকে দাঁড়িয়ে সেনাদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন তিনি। এদিন সেনার পোশাকেই দেখা যায় প্রধানমন্ত্রীকে, যা এই শুভক্ষণের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।
আত্মনির্ভর (PM Modi)
প্রধানমন্ত্রী তার বক্তব্যে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আত্মনির্ভরতার (PM Modi) দিকটি তুলে ধরেন। তিনি বলেন, “আজ আমাদের সেনাবাহিনীর হাতে এমন সব শক্তি ও প্রযুক্তি রয়েছে, যা একশো শতাংশ দেশীয়ভাবে তৈরি। আইএনএস বিক্রান্ত, ব্রহ্মস, আকাশ-সবই এই দেশের মেধা ও পরিশ্রমের ফল।”
অপারেশন সিঁদুর (PM Modi)
অপারেশন সিঁদুর-এর কথা স্মরণ করে মোদী (PM Modi) জানান, সেই অভিযানে ভারতের তিন বাহিনীর একত্রিত ক্ষমতা পাকিস্তানকে চমকে দিয়েছিল। সেই অভিযানে ‘ব্রহ্মস’ এবং ‘আকাশ’-এর মতো ক্ষেপণাস্ত্রগুলিও কার্যত নিজেদের শক্তি প্রদর্শন করেছিল। ব্রহ্মস, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এক সুপারসনিক ক্রুজ মিসাইল, যা বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুততম ক্ষেপণাস্ত্র।

অধিকাংশ সরঞ্জাম দেশেই তৈরি
মোদী আরও বলেন, “যে দিন থেকে আইএনএস বিক্রান্ত নৌসেনার অংশ হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর আত্মবিশ্বাস নতুন মাত্রায় পৌঁছেছে। এটা শুধু একটা রণতরী নয়, এটা আত্মনির্ভর ভারতের প্রতীক।” তিনি এ-ও জানান, এখন দেশের সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় অধিকাংশ সরঞ্জাম দেশেই তৈরি হচ্ছে। গত ১১ বছরে প্রতিরক্ষা উৎপাদনে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি হয়েছে। এমনকি, বর্তমানে প্রতি ৪০ দিনে একটি করে যুদ্ধজাহাজ বা সাবমেরিন ভারতীয় নৌসেনায় যুক্ত হচ্ছে।
আরও পড়ুন: Malaria : কলকাতায় ম্যালেরিয়ার হানা কেন হঠাৎ বাড়ছে?
প্রধানমন্ত্রীর দাবি, “যে দিন আমাদের প্রতিটি অস্ত্র, প্রতিটি যানবাহন ভারতের মাটিতে তৈরি হবে, সেদিন আমাদের বাহিনী প্রকৃত অর্থে আত্মনির্ভর হয়ে উঠবে। বীর জওয়ানরা যেমন এই দেশেই জন্মান, তেমনই তাদের অস্ত্রও দেশেই তৈরি হওয়া উচিত।”


