Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের রেল ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম হল (Indias Oldest Train) ‘নেতাজি এক্সপ্রেস’। কিন্তু এই নাম শুনে অনেকেই চিনতে পারেন না ভারতের সবচেয়ে পুরনো ট্রেনটিকে। এর আগের পরিচিত নাম ছিল ‘হাওড়া-কালকা মেইল’। ট্রেনপ্রেমী থেকে ইতিহাস অনুরাগী-সবাই জানেন, এই ট্রেন শুধুমাত্র একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি এক ঐতিহাসিক অধ্যায়ও বটে।
যাত্রা শুরু (Indias Oldest Train)
এই ট্রেনটির যাত্রা শুরু হয়েছিল ১৮৬৬ সালের ১ জানুয়ারি, সেই (Indias Oldest Train) ব্রিটিশ আমলে। তখন এর নাম ছিল ‘ইস্ট ইন্ডিয়া রেলওয়ে মেইল’। পরে নাম পরিবর্তন করে ‘হাওড়া-কালকা মেইল’ রাখা হয়। আর ২০২১ সালে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে, ভারত সরকার এই ট্রেনটির নাম পরিবর্তন করে ‘নেতাজি এক্সপ্রেস’ রাখে, নেতাজির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে।
সহজেই শিমলা পৌঁছানো যায় (Indias Oldest Train)
এই ট্রেনের যাত্রাপথও বেশ তাৎপর্যপূর্ণ। বর্তমানে এটি হাওড়া থেকে হরিয়ানার (Indias Oldest Train) কালকা পর্যন্ত চলাচল করে। এক সময় এই ট্রেন চলত হাওড়া থেকে দিল্লি পর্যন্ত। পরে এর রুট বাড়িয়ে নিয়ে যাওয়া হয় কালকা পর্যন্ত। এই পরিবর্তনের পেছনে রয়েছে ব্রিটিশ আমলের ইতিহাস। সেসময় গ্রীষ্মকালে ভারতের রাজধানী হয়ে উঠত শিমলা, যার ঠিক আগে পড়ে কালকা। তাই হাওড়া থেকে কালকা পর্যন্ত রেলপথ তৈরি করা হয়েছিল যাতে সেখান থেকে সহজেই শিমলা পৌঁছানো যায়।

একাধিকবার আধুনিক হয়েছে
আজও প্রতিদিন এই ট্রেন যাত্রীদের নিয়ে পাড়ি দেয় দীর্ঘ পথ-পূর্ব ভারতের প্রাণকেন্দ্র হাওড়া থেকে উত্তরের পাহাড়ি পথে কালকার দিকে। এই দীর্ঘ ১৫৯ বছরের সফরে ট্রেনটি একাধিকবার আধুনিক হয়েছে, পাল্টেছে নম্বর, বদলেছে নাম, কিন্তু বদলায়নি তার ঐতিহ্য।
আরও পড়ুন: Kali Puja 2025: নিমগাছে দেবীস্বরূপা, কাটোয়ার এক অনন্য আরাধনা ঝুপোমা
জীবন্ত ইতিহাসের সাক্ষী
নেতাজি এক্সপ্রেস শুধু রেলযাত্রার একটি উপায় নয়, এটি যেন এক জীবন্ত ইতিহাসের সাক্ষী। সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক আধুনিক ট্রেন চালু হয়েছে, তবে এত বছরের পুরনো ট্রেন আজও নিয়মিত চলাচল করে, এটা ভারতীয় রেলের জন্য এক গর্বের বিষয়। হাজারো যাত্রী প্রতিদিন এই ট্রেনে ভরসা রাখেন, অনেকের স্মৃতিতে এই ট্রেন জড়িয়ে রয়েছে নস্টালজিয়ার সঙ্গে।


