Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী ( Debaparna) আবার ফিরছেন ছোট পর্দায়। নতুন ধারাবাহিকে একেবারে নতুন রূপে দেখা যাবে তাঁকে। বহু দর্শকের কাছে তিনি এখনও ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘অনু’ নামেই পরিচিত। সেই চরিত্রে অভিনয় করেই তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এবার নতুন চরিত্রে ফিরছেন তিনি।
অভিনয় থেকে বিরতি ( Debaparna)
অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী (Debaparna) এক সময় বাংলা ধারাবাহিক জগতের পরিচিত মুখ ছিলেন। বিশেষ করে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘অনু’ চরিত্রে তাঁর অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকের। তবে ব্যক্তিগত কারণে হঠাৎ অভিনয় থেকে বিরতি নেন তিনি। শোনা গিয়েছে ,অভিনেত্রী দেবপর্ণা কাছের একজনকে হারিয়েছিলেন । তখন তাঁর মনে হয়েছিল, পরিবারের সঙ্গে থাকা বেশি জরুরি। তাই অভিনয় ছেড়ে কয়েক বছরের বিরতি নিয়েছিলেন।
পরিস্থিতি বদল ( Debaparna)
বিরতির পর যখন দেবপর্ণা ( Debaparna) আবার অভিনয়ে ফিরলেন, ততদিনে অনেক কিছু বদলে গিয়েছে। ইন্ডাস্ট্রির ধারা, গল্প বলার ধরন, এমনকি সহ-অভিনেতারাও অনেক বদলে গিয়েছেন। তাঁর চেনা মানুষগুলোও কেউ আছে, কেউ নেই। তাই সেই পুরনো জায়গা আর ফিরে পাওয়া গেল না, বলে তিনি মনে করেন।
নেতিবাচক চরিত্রে নতুন করে শুরু
অভিনয়ে ফিরে দেবপর্ণা (Debaparna) বেশ কিছু ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন। তবে দর্শকের মনে ‘অনু’ চরিত্রটি এখনও অম্লান। তিন বছরের বিরতির পরও সেই জনপ্রিয়তা তাঁকে ঘিরেই রয়ে গিয়েছে। দেবপর্ণার কথায়,অনু চরিত্রটা এতটাই ভাল ভাবে লেখা ছিল, যে তার প্রভাব এখনও আছে। সেই সময়ে প্রত্যেকটি চরিত্রই গুরুত্বপূর্ণ ছিল ধারাবাহিকে।
নতুন লুকে ফিরছেন দেবপর্ণা
এ বার আবারও ধারাবাহিকে ফিরছেন দেবপর্ণা (Debaparna), একেবারে নতুন অবতারে। ‘জ়ি বাংলা সোনার’-এর ‘এসআইটি বেঙ্গল’ ধারাবাহিকের একটি বিশেষ গল্পে তাঁকে দেখা যাবে।
আরও পড়ুন: Rajeev Kumar: ‘এতদিন কী করছিল সিবিআই?’ ৬ বছর পর সারদা মামলায় সুপ্রিম ভর্ৎসনা!
সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর নতুন লুকের ছবি। কোমর পর্যন্ত খোলা চুল, ঘিয়ে রঙা শাড়ি, ফুলহাতা ব্লাউজ এবং কপালে ছোট কালো টিপ—এই সাজে দেবপর্ণাকে একেবারে অন্যরকম লাগছে।:
বিয়ের পর ফের শুরু
বিয়ের পর প্রায় তিন বছর অভিনয় করেননি দেবপর্ণা। এখন আবার নিয়মিত কাজ শুরু করেছেন। অনেক কাহিনিতে কাজ করলেও দর্শকের মনে এখনও ‘অনু’ নামেই চেনা তিনি। তবে এবার নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন অভিনেত্রী। দর্শকও তাঁর এই নতুন যাত্রাকে স্বাগত জানাচ্ছেন। এখন দেখার, নতুন চরিত্র দিয়ে আবারও আগের মতো জনপ্রিয়তা পান কিনা দেবপর্ণা চক্রবর্তী (Debaparna)।


