Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ইন্দোরে কংগ্রেসের ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে রাহুল গান্ধীর (Rahul vs Modi) বক্তব্যকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অনুষ্ঠানে রাহুল গান্ধীর সঙ্গে মঞ্চে ছিলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান পুলকিত মণি। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠস্বর নকল করে তাঁর বিদেশনীতি ও কূটনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করেন রাহুল। বিষয়টি প্রকাশ্যে আসার পরই বিজেপির একাধিক নেতা কংগ্রেস সাংসদের সমালোচনা করেন।
কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে প্রশ্ন (Rahul vs Modi)
বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন অভিযোগ (Rahul vs Modi) করেন, অনুষ্ঠানে এক প্রবীণ মহিলাকে নিয়ে করা উপহাসের পরিবেশে রাহুল গান্ধী হাসাহাসি করেছেন। তাঁর দাবি, এই ধরনের আচরণ কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে প্রশ্ন তৈরি করছে। তিনি আরও দাবি করেন, তরুণ প্রজন্মের কাছেও এই ধরনের রাজনীতির প্রভাব পড়ছে।
আরও পড়ুন: Gujarat Hilsa: বঙ্গের বাজার কাঁপাচ্ছে গুজরাটের ইলিশ!
রাহুল গান্ধীর রাজনৈতিক অবস্থান নিয়ে (Rahul vs Modi) আক্রমণ করতে গিয়ে কেশবন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গও তোলেন। তাঁর দাবি, কংগ্রেস এবং এনএসইউআইয়ের প্রতি পড়ুয়াদের সমর্থন কমেছে। অন্যদিকে, রাহুলের বক্তব্যের সমালোচনা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তাঁর অভিযোগ, কংগ্রেস নেতার রাজনৈতিক ভাষা ক্রমশ আক্রমণাত্মক হচ্ছে।
তবে অনুষ্ঠানে রাহুল গান্ধীর মূল বক্তব্য ছিল কেন্দ্রের বিদেশনীতি নিয়ে। প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর নকল করে তিনি বোঝাতে চান, বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ সফরের উদ্দেশ্য হওয়া উচিত ভারতের স্বার্থ রক্ষা করা।


