Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভর সন্ধেয় হুগলির চুঁচুড়া রূপনগর মাঠে হঠাৎই ছড়াল চাঞ্চল্য (Chinchura)। স্থানীয় বাসিন্দারা দেখেন, গঙ্গার পাড়ে গুচ্ছ গুচ্ছ ভোটার তালিকা উড়ছে হাওয়ায়। কেউ কেউ তা হাতে তুলে দেখতেও শুরু করেন। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে এলাকায়।

কোথা থেকে এলো ভোটার তালিকা! (Chinchura)
রূপনগর মাঠ ও সংলগ্ন গঙ্গার ধারে সাধারণত সকাল-বিকেলে অনেকেই হাঁটতে যান। কিন্তু ওই নির্জন জায়গায় কীভাবে সরকারি ভোটার তালিকার মতো গুরুত্বপূর্ণ নথি এল, তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা। আশপাশেই রয়েছে সার্কিট হাউস, জেলা শাসকের কার্যালয়, এবং একাধিক ক্লাব। ফলে প্রশাসনিক ভবনের এত কাছেই এমন ঘটনা আরও প্রশ্ন তুলেছে।

বিধানসভা ভোটের আগে এসআইআর পর্বে নতুন বিতর্ক (Chinchura)
সূত্রের খবর, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন (SIR) বা এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়া নিয়েই ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে।
- তৃণমূলের অভিযোগ, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে।
- বিজেপির দাবি, ভুয়ো, মৃত বা অবৈধ নাম মুছে ফেলার কাজই চলছে, তাই শাসক দল চিন্তিত।
২০০২ ও বর্তমান তালিকার তুলনা চলছে (Chinchura)
এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবে ২০০২ সালের ভোটার তালিকা ও সর্বশেষ প্রকাশিত তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন বিএলওরা। ফলে, এই সময় ভোটার তালিকার মতো নথি ফেলে দেওয়া বা হারিয়ে যাওয়া প্রশাসনের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

তদন্তে নেমেছে প্রশাসন (Chinchura)
জেলা প্রশাসনের এক সূত্র জানিয়েছে, গত পাঁচ দিন ধরে সরকারি দপ্তর ছুটি থাকায় তালিকা সরকারি অফিস থেকে বেরোনোর সম্ভাবনা প্রায় নেই। পুরোনো না নতুন, তা এখনও নিশ্চিত নয়। রূপনগর মাঠ সংলগ্ন এলাকায় সিসি ক্যামেরা রয়েছে—সেগুলির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন।
আরও পড়ুন: Mount Everest: নেপাল নয়, ভারত থেকেই দেখা গেল মাউন্ট এভারেস্ট কীভাবে সম্ভব?
স্থানীয়দের দাবি
সূত্রের খবর স্থানীয়দের দাবি, ফেলে দেওয়া তালিকাগুলি কোন সালের, আগে তা খতিয়ে দেখা দরকার। ভোটার তালিকার মতো সংবেদনশীল নথি কীভাবে জনসমক্ষে এল, তা জানতেই প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।



