Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার দুপুর প্রায় দু’টো নাগাদ, দমদম ও বিধাননগর স্টেশনের মাঝামাঝি রেললাইনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে (Bidhannagar Rail Station)। ঘটনাস্থলটি বিধাননগর স্টেশনে ঢোকার মুখে, যেখানে একাধিক রেললাইন ও বিদ্যুতের খুঁটি ঘনবদ্ধভাবে অবস্থিত।

প্রথম দুর্ঘটনা (Bidhannagar Rail Station)
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ওই সময় একটি ডাউন লোকাল ট্রেন দমদম থেকে বিধাননগরের দিকে আসছিল। ট্রেনটি স্টেশনে ঢোকার মুখে, হঠাৎ এক যাত্রী দরজার কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খান। ধাক্কার জোরে তিনি ট্রেন থেকে ছিটকে পড়েন এবং দুই ও তিন নম্বর লাইনের মাঝখানে গিয়ে পড়েন। তৎক্ষণাৎ ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি ঘটতে না ঘটতেই চারদিক থেকে চিৎকার আর হাহাকার শুরু হয়।

দ্বিতীয় দুর্ঘটনা (Bidhannagar Rail Station)
প্রথম দুর্ঘটনার কিছু মুহূর্ত পরেই ডাউন চার নম্বর লাইন ধরে আরেকটি লোকাল ট্রেন দমদম থেকে বিধাননগরের দিকে এগিয়ে আসছিল। সেই ট্রেনের এক যাত্রী প্রথম দুর্ঘটনা কী ঘটেছে তা দেখতে গিয়ে দরজা থেকে শরীর বের করে তাকাতে যান। কিন্তু বিধাননগর স্টেশনে ঢোকার মুখে থাকা রেলব্রিজের পিলারে ধাক্কা খেয়ে তিনি ভারসাম্য হারিয়ে নীচের খালের জলে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে তিনি খালের গভীরে তলিয়ে যান। পরে চার নম্বর লাইনের নীচে সেই খালে তার দেহ ভাসতে দেখা যায়।
আতঙ্কে যাত্রী ও স্থানীয়রা (Bidhannagar Rail Station)
অল্প সময়ের ব্যবধানে দুই মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় বিধাননগর স্টেশনে চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ সাহায্যের জন্য দৌড়ে যান, কেউ বা মোবাইলে ভিডিও করতে থাকেন। স্থানীয় মানুষ ও রেলকর্মীরা পুলিশে খবর দেন। রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠায়। ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।
আরও পড়ুন: Jagaddhatri Puja: এই পুজো কি সত্যিই চন্দননগরেই শুরু হয়েছিল? জানা আছে এর উৎস?
রেল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং প্রতিরোধযোগ্য ছিল। যাত্রীদের জানালা বা দরজা দিয়ে শরীর বাইরে না বার করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় সতর্কবার্তা বোর্ড ও গার্ডরেল বসানোর কাজ শুরু হয়েছে।



