Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ‘এ’ দলে ডাক পাওয়ার কারণে ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচে নেই আকাশ দীপ ও অভিমন্যু ঈশ্বরন (Bengal vs Tripura)। চোটের কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন সুদীপ চট্টোপাধ্যায়ও।
তৃতীয় জয়ের লক্ষ্যে বাংলা (Bengal vs Tripura)
এই মরশুমের রঞ্জি ট্রফিতে বাংলার শুরুটা নিঃসন্দেহে ভাল হয়েছে। দুই ম্যাচে পরপর জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের। আজ ত্রিপুরার বিরুদ্ধে খেলতে নামছে বাংলা। পরপর দুটি ম্যাচ ঘরের মাঠে খেলা ছিল। ইডেনে বাংলা প্রথম ম্যাচে হারায় উত্তরাখণ্ডকে এবং পরের ম্যাচে গুজরাটকে। দুই ম্যাচেই দেখা গিয়েছে বাংলার দাপট। এবার ত্রিপুরার বিরুদ্ধে তারা মাঠে নামবে আগরতলায়। তবে ত্রিপুরার ঘরের মাঠে তাদের হারিয়ে জয়ের হ্যাটট্রিক করাই লক্ষ্য থাকবে বঙ্গ ব্রিগেডের (Bengal vs Tripura)।
ত্রিপুরার দলে রয়েছেন হনুমা বিহারি, বিজয় শঙ্করের মতো অভিজ্ঞ জাতীয় ক্রিকেটাররা। তার আত্মবিশ্বাসী হলেও, বাংলাকে সতর্ক থাকতে হবে। ভারতীয় ‘এ’ দলে ডাক পাওয়ার কারণে ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচে নেই আকাশ দীপ ও অভিমন্যু ঈশ্বরন। চোটের কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন সুদীপ চট্টোপাধ্যায়ও। এই প্রতিকূল পরিস্থিতিতে বাংলার নেতৃত্বের দায়িত্ব সামলাবেন অভিষেক পোড়েল।

আরও পড়ুন: Alyssa Healy: ভারতের কাছে হারের পর হতে চলেছে দাপুটে যুগের অবসান?
পেস আক্রমণে মহম্মদ সামি রয়েছেন দুরন্ত ছন্দে। জাতীয় দলে ব্রাত্য এই পেসার যেন জাতীয় দলের নির্বাচকদের জবাব দেওয়ার জন্য বেছে নিয়েছেন রঞ্জি ট্রফিকেই। বল হাতে আগ্রাসী মেজাজে জবাব দিয়েছেন জাতীয় দলের নির্বাচকদের। নিজের ফাটনেস ও ফর্মের প্রমাণ দিয়েছেন বিপক্ষের উইকেট নিয়ে। এই ম্যাচেও নজর থাকবে তার দিকে। বাকি দু’টি জায়গায় রয়েছেন ঈশান পোড়েল এবং মহম্মদ কাইফ (Bengal vs Tripura)।


