Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: UAE-র বিরুদ্ধে রেকর্ড সেঞ্চুরি বৈভবের। জিতেশ শর্মার নেতৃত্বে UAE-কে ১৪৮ রানে হারালো ভারত (Asia Cup)।
ভারতীয় দলের দুর্দান্ত সূচনা (Asia Cup)
২০২৫ এশিয়া কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দলের দুর্দান্ত জয়ের কথা আজও সমর্থকদের মনে রয়েছে। তারপরে আরও একটি এশিয়া কাপে দুর্দান্ত শুরু করলো ভারত। দোহায় ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে গ্রুপ বি-র প্রথম ম্যাচেই ভারত বড় জয় তুলে নিয়েছে। জিতেশ শর্মার নেতৃত্বে ভারত ১৪৮ রানে হারিয়েছে UAE-কে। ৩২ বলে রেকর্ড সেঞ্চুরি জয়ের নায়ক বৈভব সূর্যবংশী। অন্যদিকে UAE-এর পুরো দলের রান প্রায় বৈভবের সমান। যার ফলে বড় ব্যবধানে জয় পে ভারত (Asia Cup)।
১৬ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে UAE-এর বিপক্ষে দাপুটে পারফরম্যান্স ভারতকে আত্মবিশ্বাসে রাখবে। যা সাহায্য করবে পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে ভারতকে চাপ সামলাতে। ম্যাচের দাপুটে শুরুটা করে ১৪ বছরের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। ম্যাচের প্রথম বলে জীবনদান পাওয়ার পরেই ঝড় তোলে এই বিস্ময় বালক। মাত্র ১৭ বলে অর্ধশতরান পূর্ণ করে। সেই আক্রমণ বজায় রেখেই নিজের সেঞ্চুরি পূর্ণ করে মাত্র ৩২ বলে। তিনি সাজঘরে ফেরেন ১৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে। এই রান তিনি করেন মাত্র ৪২ বলে। যার মধ্যে রয়েছে ১৫টি ছয় ও ১১টি চার। বৈভবের পর অধিনায়ক জিতেশ শর্মা একই ধারা বজায় রেখে মাত্র ৩২ বলে অপরাজিত ৮৩ রান করেন (৮ চার, ৬ ছক্কা)। এবং দলকে ২০ ওভারে ২৯৭ রানে পৌঁছে দেন (Asia Cup)।

আরও পড়ুন: Josh Hazlewood: চোটের কবলে অজি ব্রিগেড, এবার ছিটকে গেলেন হ্যাজেলউডও
এত বড় স্কোর যে কোনও দলের জন্য তাড়া করা কঠিন, কিন্তু UAE-এর জন্য শুরু থেকেই তা অসম্ভব মনে হচ্ছিল। দ্রুতগতির বোলার গুরুজাপনীত সিং (৩/১৮) চতুর্থ ওভারেই ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। UAE ৮৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। এর পর ছিল শুধু সময়ের অপেক্ষা, কত রানে তারা তাদের ইনিংস শেষ করে এবং ভারত কত ব্যবধানে জয় লাভ করতে পারে।
পুরো ২০ ওভার খেললেও UAE-এর স্কোর প্রায় বৈভব সূর্যবংশীর ইনিংসের সমানই হয়। শোয়েব খানের ৬৩ রানের ইনিংসের উপর ভর করে UAE ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৪৯ রান করতে পারে, যা বৈভবের ব্যক্তিগত স্কোরের চেয়ে মাত্র ৫ রান বেশি (Asia Cup)।


