Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নভেম্বর মানেই শীতের আগমনী (November Weather Update) বার্তা। কিন্তু এবারে সেই ছন্দে বাধা দিতে আসছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে ফের সক্রিয় হচ্ছে নিম্নচাপের প্রভাব। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই হাওয়ার গতিপথ ঘুরে গিয়ে দক্ষিণবঙ্গের আকাশে জমবে কালো মেঘ। ফলে নভেম্বরের শুরুতেই ফের ভিজবে রাজ্য।
বৃষ্টিপাতের সম্ভাবনা (November Weather Update)
হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এবং (November Weather Update) মায়ানমার উপকূলের কাছাকাছি এলাকায় তৈরি হয়েছে একটি নিম্নচাপ। সেটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে আগামী দুই দিনে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও দেখা দিতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত।
শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি (November Weather Update)
বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসছে বড় (November Weather Update) পরিবর্তন। আলিপুর দফতর সূত্রে খবর, বুধবার থেকেই দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে শুরু হবে বৃষ্টি। বৃহস্পতিবার সেই বৃষ্টির দাপট আরও বাড়বে, তখন ভিজবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, সঙ্গে থাকবে পূর্ব মেদিনীপুর। শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে এই অঞ্চলে। এরপর শনিবার থেকে ধীরে ধীরে মেঘ সরে গিয়ে ফের ফিরবে শুষ্ক আবহাওয়া।

আকাশ থাকবে আংশিক মেঘলা
কলকাতায় তেমন বড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ থাকবে আংশিক মেঘলা। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে শহরের একাধিক এলাকায়। এদিন, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, আর রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৪ থেকে ৯০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে, ফলে আর্দ্রতার অস্বস্তি বজায় থাকবে।
জোড়া ঘূর্ণাবর্তের ইঙ্গিত
উত্তরবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির পার্বত্য জেলাগুলিতে। তবে মঙ্গলবার থেকে সেই সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তা বাংলাদেশের মধ্যাঞ্চল ও উত্তর-পূর্ব ভারতের দিকেও প্রভাব ফেলতে পারে। বিশেষত অসম ও ত্রিপুরা অঞ্চলে জোড়া ঘূর্ণাবর্তের ইঙ্গিত মিলেছে। ফলে সেই প্রভাবে সামান্য হলেও বৃষ্টির ছোঁয়া পড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
আরও পড়ুন: Mithali Raj: বিশ্বজয়ের আবেগে ভাসলেন মিতালি রাজ, অবশেষে পূরণ হল দুই দশকের স্বপ্ন!
ইতিমধ্যেই সমুদ্রপথে যাওয়া মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। পরবর্তী কয়েকদিন উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে, তাই তাঁদেরকে উপকূলের কাছাকাছি না যেতে পরামর্শ দিয়েছে মৌসম ভবন।


