Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিন ধরে ক্রিকেটকে (Harmanpreet Kaur) বলা হতো ‘জেন্টলম্যান’স গেম’ -অর্থাৎ পুরুষদের খেলা। কিন্তু রবিবার রাতে ভারতের মহিলাদের বিশ্বকাপ জয়ের পর সেই পুরনো ধারণা ভেঙে দিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর নেতৃত্বে ভারতীয় মহিলা দল যে শুধু ট্রফি জিতল তাই নয়, ক্রিকেটের মানসিক গণ্ডি পেরিয়ে গেল এক নতুন যুগে।
ট্রফি বুকে নিয়ে ঘুম (Harmanpreet Kaur)
বিশ্বজয়ের রাতে ট্রফি বুকে নিয়ে ঘুমিয়েছিলেন হরমনপ্রীত (Harmanpreet Kaur)। সেই রাতে তিনি পরে ছিলেন একটি বিশেষ টি-শার্ট, যা অনেক বেশি অর্থবহ বার্তা বহন করছিল। টি-শার্টে লেখা ছিল – “Cricket is not just a gentleman’s game, it’s everyone’s game.” অর্থাৎ ক্রিকেট এখন আর কেবল ভদ্রলোকদের খেলা নয়, এটি সকলের খেলা। সেই লেখার মধ্যে ‘gentleman’s’ শব্দটি কাটা ছিল, যা যেন প্রতীকী ঘোষণা – মেয়েরাও সমান অধিকার নিয়ে ২২ গজে লড়ছে, জিতছে, ইতিহাস লিখছে।
ক্রিকেট সবার খেলা (Harmanpreet Kaur)
এই টি-শার্টটি তাঁকে উপহার দিয়েছে একটি ক্রীড়া সরঞ্জাম (Harmanpreet Kaur) প্রস্তুতকারী সংস্থা। কিন্তু হরমনপ্রীতের সামাজিক বার্তাই যেন অনেক গভীর। সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “কোটি কোটি মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে। সেই স্বপ্নই প্রমাণ করে ক্রিকেট সবার খেলা।” তাঁর এই পোস্ট ছড়িয়ে পড়েছে দ্রুত, অসংখ্য ক্রীড়া অনুরাগী এবং তরুণ খেলোয়াড়েরা অনুপ্রাণিত হচ্ছেন তাঁর এই বক্তব্যে।
আরও পড়ুন: Amanjot Kaur: বিশ্বকাপ জয়ের পরই খারাপ খবর, তড়িঘড়ি বাড়ি ফিরতে মরিয়া আমনজ্যোৎ
ভারতে ক্রিকেট শুধু একটি খেলা নয়, একধরনের সংস্কৃতি, অনেকের কাছে ধর্ম। সেই দেশে দীর্ঘদিন মেয়েদের ক্রিকেটকে ছায়ায় রেখেছিল পুরুষদের খ্যাতি ও প্রচার। কিন্তু এখন সময় বদলেছে। হরমনপ্রীত, স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, দীপ্তি শর্মারা সেই পুরনো ধারণাকে একেবারে বদলে দিয়েছেন। তাঁদের প্রতিটি জয়ে প্রমাণিত হচ্ছে, ক্রিকেটের মঞ্চে নারী-পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই।

রবিবারের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতীয় দল প্রথমবার বিশ্বকাপ জিতেছে। সেই জয়ের রাতে দেশের প্রতিটি কোণে আলো জ্বলেছে, উল্লাসে মেতে উঠেছে সমর্থকরা। আর সেই আবেগের মধ্যেই হরমনপ্রীতের একটিমাত্র বার্তা সবার হৃদয় ছুঁয়ে গেছে -ক্রিকেট এখন আর কোনো লিঙ্গের সীমায় আবদ্ধ নয়, এটি সত্যিই “Everyone’s Game।”


