Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের ফাইনালে ব্যাটে-বলে নজর করেছেন শেফালি। প্রোটিয়া অধিনায়কের কথায় তিনিই হয়ে উঠেছেন খেলার এক্স ফ্যাক্টর (Shafali Verma)। সেই শেফালি এবার বললেন তার অনুপ্রেরণার কথা।
ব্যাটে-বলে শেফালির বাজিমাত (Shafali Verma)
গতকাল ভারতের মেয়েদের ক্রিকেট ইতিহাসে লেখা হলো এক নতুন ইতিহাস। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। আর সেই জয়ের অন্যতম কারিগর শেফালি বর্মা। এই বিশ্বকাপে তার যেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি। সেমিফাইনালের আগে বাড়িতে বসেই তাকে খেলা দেখতে হচ্ছিল। কিন্তু প্রতীকা রাওয়ালের চোটেই যেন শাপে বর হলো শেফালি বর্মার। সেমিতে দলে প্রত্যাবর্তন হয় তার। ফাইনালে খেলেন ম্যাচ জেতানো ইনিংস। তার অলরাউন্ড পারফরম্যান্সেই বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রোটিয়া অধিনায়কও জানান যে শেফালি বর্মাই ছিলেন তাদের কাছে সারপ্রাইজ। কঠিন পরিস্থিতিতে তার ৮৭ রানের ইনিংস মন জিতে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের। আর সেই ইনিংসেই রয়েছে শচীন তেন্ডুলকরের পরামর্শ? এই নিয়ে মুখ খুললেন শেফালি নিজেই (Shafali Verma)।

ওপেনে নেমে ৭৮ বলে ৮৭ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। প্রোটিয়া পেসার খাকাকে সামলাতে যেখানে সমস্যায় পড়তে হচ্ছিল ভারতীয় ব্যাটসম্যানদের তখন স্টেপ আউট করে শট খেলতে দেখা যায় শেফালিকে। বল হাতেও সাত ওভারে ৩৬ রান দিয়ে নেন দুই উইকেট। নিজের এই দুর্দান্ত ইনিংসের পিছনে রয়েছে শচীনের প্রেরণা, এমনটাই জানিয়েছেন শেফালি।
তিনি বলেন, ‘যখন ওঁকে দেখতে পেয়েছিলাম, সেটাই একটা বাড়তি অনুপ্রেরণার কাজ করেছিল আমার জন্য। আমি ওঁর সঙ্গে একটানা কথা বলছিলাম। উনিও আমায় ভরসা জোগাচ্ছিলেন। উনি ক্রিকেটের একজন কিংবদন্তি, তাই ওঁর উপস্থিতিই একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছিল।’
আরও পড়ুন: Travis Head: অফফর্মে থাকার কারণেই কি পরের দুই ম্যাচে বাদ হেড?
তাছাড়া শেফালি ধন্যবাদ জানিয়েছেন স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌরের মতো সিনিয়র প্লেয়ারদের। তিনি বলেন, ‘কী করতে চাই সেটা খুব স্পষ্ট ছিল আমার কাছে। সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে পেরেছি, এটা ভেবেই ভালো লাগছে। স্মৃতিদি, হরমনদিরা সবসময় আমায় সমর্থন করে গিয়েছেন। নিজের স্বাভাবিক খেলাটা খেলতে বলেছিলেন আমায়। যখন এতটা ভরসা পাওয়া যায় সিনিয়রদের থেকে, তখন কঠিন পরিস্থিতিতেও কাজটা সহজ হয়ে যায়।’ ম্যাচের সেরাও হয়েছেন শেফালি বর্মা (Shafali Verma)।


