Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন আদালত এক ঐতিহাসিক রায়ে ৪৩ (America) বছর অন্যায়ভাবে কারাবন্দি ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির দেশান্তর প্রক্রিয়া স্থগিত করেছে। দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর এই রায়কে মানবাধিকারের এক বড় জয় হিসেবে দেখা হচ্ছে।
মিথ্যে মামলায় দোষী সাব্যস্ত (America)
৬৮ বছর বয়সী সুব্রহ্মণ্যম সুবু বেদম ১৯৮০ সালে ক্যালিফোর্নিয়ায় এক (America) খুনের মামলায় ভুলভাবে দোষী সাব্যস্ত হন। তিনি প্রায় সাড়ে চার দশক কারাগারে কাটানোর পর ২০২৩ সালে নতুন প্রমাণের ভিত্তিতে মুক্তি পান। ডিএনএ টেস্টে প্রমাণিত হয়, অপরাধের সঙ্গে তাঁর কোনও যোগ ছিল না।
মুক্তির পরই অভিবাসনের নোটিস (America)
তবে মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাঁকে দেশান্তরের (America) নোটিস পাঠায়, কারণ তাঁর স্থায়ী নাগরিকত্ব তখনও অনুমোদিত হয়নি। এর বিরুদ্ধে ওই ব্যক্তি আদালতের দ্বারস্থ হন। অবশেষে, ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালত রায়ে জানায়— “যে রাষ্ট্র একজন নির্দোষ মানুষকে ৪৩ বছর বন্দি রাখতে পারে, সেই রাষ্ট্রের নৈতিক দায় রয়েছে তাঁকে ন্যায়বিচার দেওয়ার।” যতদিন না পর্যন্ত কেস পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে ততদিন তাঁর দেশান্ত রুখে দিয়েছে আদালত। জানা গিয়েছে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে কেটে যেতে বছরের পর বছর।
ন্যায়বিচারের পুনঃপ্রতিষ্ঠা
রায়ের পর মানবাধিকার সংগঠনগুলো একে “ন্যায়বিচারের পুনঃপ্রতিষ্ঠা” বলে বর্ণনা করেছে। আইনজীবীরা জানান, আদালতের এই রায় ভবিষ্যতে বহু ভুলভাবে অভিযুক্ত অভিবাসীর মামলায় নজির হয়ে থাকবে।
সুব্রহ্মণ্যম বর্তমানে লস অ্যাঞ্জেলেসে পরিবারের সঙ্গে বসবাস করছেন। তিনি বলেছেন, “আমার জীবনের চার দশক আমি হারিয়েছি, কিন্তু এখন অন্তত শান্তিতে শ্বাস নিতে পারছি।”
আরও পড়ুন: US ELECTION: মঙ্গলের নির্বাচনে চরম পরীক্ষা ট্রাম্পের
বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায় মার্কিন বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও মানবিক দিকের এক গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি করেছে— যেখানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় হয়েছে, এমনকি ৪৩ বছর পরও।


