Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার ডিফেন্স সেক্টরের মাল্টিব্যাগার স্টক অ্যাপোলো মাইক্রোসিস্টেমের শেয়ারে নজর রাখতে বলেছেন বিশেষজ্ঞরা (Defence Sector Stock)।
নজর রাখুন ডিফেন্স সেক্টরের এই স্টকে (Defence Sector Stock)
দেশের দুই স্টক এক্সচেঞ্জ গুরুনানক জয়ন্তী উপলক্ষে বুধবার বন্ধ রয়েছে। দেশের শেয়ার মার্কেট আবার খুলবে আজ অর্থাৎ বৃহস্পতিবার। বাজার বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন বৃহস্পতিবার ট্রেডিং সেশনে ডিফেন্স সেক্টর একটি ষ্টোকে নজর রাখার। দেখে নিন সেই স্টক কোনটি (Defence Sector Stock)।
বিশেষজ্ঞদের মতে ডিফেন্স সেক্টরের মাল্টিব্যাগার স্টক অ্যাপোলো মাইক্রোসিস্টেমের শেয়ারে নজর রাখতে পারেন। মঙ্গলবার বাজার বন্ধের পরে এই সংস্থা প্রকাশ করেছে সাম্প্রতিক ফিনানশিয়াল রেজাল্ট। চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারে দুরন্ত পারফরম্যান্স হয়েছে এই সংস্থার। যা গত সমস্ত বছরের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে বেস্ট।
এই বছর সংস্থার নেট প্রফিট বেড়েছে ৯১ শতাংশ। গত বছর তা ছিল ১৫.৭ কোটি টাকা। এই বছর সেটা বেড়ে হয়েছে ৩০.০৩ কোটি টাকা। অ্যাপোলো মাইক্রোসিস্টেমের রেভিনিউ গত বছরের থেকে ৪০.২ শতাংশ বেড়ে হয়েছে ২২৫.৩ কোটি টাকা। সংস্থার ইবিটডা ৮২.৭ শতাংশ বেড়ে হয়েছে ৫৯ কোটি ৫৯ লক্ষ টাকা। অর্থাৎ নেট প্রফিট, রেভিনিউয়ের পাশাপাশি সংস্থার অপারেশনাল পারফরম্যান্সও বেটার হয়েছে। সেই সঙ্গে আইডিএল এক্সপ্লোসিভ নামের এক সংস্থাকে অধিগ্রহণের কথাও জানানো হয়েছে অ্যাপোলো মাইক্রোসিস্টেমসের পক্ষ থেকে। বিজনেস সংক্রান্ত এই আপডেটের ইতিবাচক প্রভাব সংস্থার স্টক প্রাইসেও পড়বে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। সে জন্যই এই স্টকে নজর রাখতে পরামর্শ দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: Breakfast Rules: সকালে দেরিতে খেলেই মৃত্য়ু! কী বলছে গবেষণা?
গত কয়েক ট্রেডিং সেশনে সংস্থার শেয়ার পারফরম্যান্স ভালো হয়নি। কিন্তু লং টার্মে এই স্টক থেকে মাল্টিব্যাগার রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা। শেষ ট্রেডিং সেশনে ০.৪৯ শতাংশ কমে অ্যাপোলো মাইক্রোসিস্টেমের প্রতি শেয়ারের দাম হয়েছে ২৭৬.৯০ টাকা। শেষ পাঁচ ট্রেডিং সেশনে প্রায় ৩ শতাংশ ডাউন হয়েছে এই স্টক। গত এক মাসে দাম কমেছে ১৮ শতাংশের বেশি। তবে শেষ ৬ মাসে এই স্টক থেকে ১২১ শতাংশ রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা। গত এক বছরে এই স্টকের বৃদ্ধি হয়েছে ১৭৪ শতাংশ। শেষ পাঁচ বছরে এই স্টক থেকে ২ হাজার ৩৭৮ শতাংশ রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা (Defence Sector Stock)।


