Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেয়ারবাজারে বিনিয়োগকারীর সংখ্যা দ্বিগুণ হতে পারে ৩-৫ বছরের মধ্যে, আশা করছে সেবি (Stock Market)।
দ্বিগুণ হতে পারে লগ্নিকারীর সংখ্যা (Stock Market)
ভারতের শেয়ার মার্কেটে খুচরো বিনিয়োগকারীর সংখ্যা অনেকটাই কম এখনও। আর সে কারণে আগামী ৩-৫ বছরে ‘ইউনিক’ বিনিয়োগকারীর সংখ্যা দ্বিগুণ হতে পারে বলেই সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে সোমবার জানিয়েছেন (Stock Market)।
বণিকসভা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) ন্যাশনাল ফিনান্সিং সামিটে তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক বিস্তার অব্যাহত রয়েছে। এই বিস্তারই আগামী দিনে পুঁজিবাজারে অভ্যন্তরীণ সঞ্চয় আরও বেশি করে লগ্নির প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।’ অর্থনীতির গতি বজায় থাকলে দেশীয় সঞ্চয়কে সুশৃঙ্খল ভাবে বাজারমুখী করা সম্ভব হবে এবং তাতেই মূলধনী বাজারের ভিত্তি প্রসারিত হবে বলে জানান তিনি (Stock Market)।’
তাঁর কথায়, ‘বর্তমানে ভারতীয় পরিবার ও দেশীয় প্রতিষ্ঠানগুলির হাতে শেয়ারবাজার তালিকাভুক্ত সংস্থাগুলির অংশীদারিত্বের পরিমাণ বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তুলনায় বেশি।’ দেশের বাজারে এখন প্রায় ১৩.৫ কোটি ইউনিক বিনিয়োগকারী রয়েছেন। যা দ্রুত বাড়লেও এখনও প্রকৃত সম্ভাবনার তুলনায় অনেক কম বলে তিনি উল্লেখ করেন।

সেবির সাম্প্রতিক সমীক্ষার তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘যদিও ৬৩ শতাংশ উত্তরদাতা শেয়ারবাজার সম্পর্কে সচেতন, কিন্তু বর্তমানে মাত্র ৯.৫ শতাংশ পরিবার বিনিয়োগ করে। আরও ২২ শতাংশ পরিবার আগামী ১২ মাসে বাজারে ঢোকার কথা ভাবছে।’
সেবি চেয়ারম্যান মনে করেন বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ভারতের বাজার এখনও যথেষ্ট শক্তিশালী রয়েছে। তিনি বলেন, ‘মার্কিন বাজারে বড় ধরনের বদলের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারের নানা ঝুঁকিও মাথাচাড়া দিচ্ছে। কিন্তু ভারতের বাজারের মজবুত ভিত্তি, বিপুল জনসংখ্যার সুবিধা, প্রতিভার ভাণ্ডার এবং সরকারি-বেসরকারি বিনিয়োগের ধারাবাহিকতা শক্তিশালী ঢাল তৈরি করে দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশীয় বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থা, যা বহিরাগত ধাক্কা সামাল দেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।’
আরও পড়ুন: 18 November Horoscope: সূর্যের নক্ষত্র পরিবর্তনে ভাগ্য উজ্জ্বল হবে চার রাশির!
তবে তিনি এর পাশাপাশি সতর্কও করেছেন সাইবার প্রতারণা নিয়ে। তিনি বলেন, ‘নতুন বিনিয়োগকারীদের নিরাপদ ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করাই আগামী পাঁচ বছরে ভারতের পুঁজিবাজারকে ‘একেবারে নতুন স্তরে’ পৌঁছে দেওয়ার চাবিকাঠি হয়ে উঠতে পারে (Stock Market)।’
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


