Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মালদার হরিশ্চন্দ্রপুরে ফের (Awas Yojana) আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বাংলা আবাস যোজনা। গ্রামের সাধারণ মানুষদের স্বপ্নভরা আশার মধ্যে আবারও দেখা দিয়েছে দুর্নীতির ছায়া। বাঙ্গাবাড়ি গ্রামের পীতাম্বর দাস এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি তাঁর ভগ্নপ্রায় কাঁচা মাটির বাড়ির পরিবর্তে পাকা ঘরের আশা করে আসছিলেন। প্রথমে তালিকায় তাঁর নাম ছিল, প্রশাসনের কর্মকর্তারা বাড়ি দেখেও ছবি তুলে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তালিকা থেকে তার নাম অপ্রত্যাশিতভাবে বাদ চলে যায়।
পরিবারের দাবি (Awas Yojana)
পীতাম্বর দাস এবং তাঁর পরিবারের দাবি, তাঁর মাটির কাঁচা বাড়ি (Awas Yojana) থাকা সত্ত্বেও অন্য কেউ পুনর্নবীকৃত তালিকার সুবিধা নিয়েছে। এ ঘটনায় তিনি হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, প্রশাসনের সহায়তায় কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি প্রকৃত উপভোক্তার বদলে ঘর পেয়েছেন।

রাজনৈতিক উত্তাপ (Awas Yojana)
এই ঘটনার পরই রাজনৈতিক উত্তাপ শুরু(Awas Yojana) হয়েছে। বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছে। তাদের দাবি, কেন্দ্র সরকারের দেওয়া তহবিল যথাযথভাবে মানুষের হাতে পৌঁছাচ্ছে না। স্থানীয় তৃণমূল নেতারা সুবিধা নিয়ে টাকা আত্মসাৎ করছেন। বিজেপি জানিয়েছে, প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হচ্ছে, আর দলীয় লোকজন সুবিধা নিচ্ছে।
আরও পড়ুন: Katrina Kaif: মা হলেন ক্যাটরিনা, বাবা হলেন ভিকি…
অন্যদিকে তৃণমূলের সাফাইও এসেছে। তাদের বক্তব্য, কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে বাংলার মানুষের সুবিধা আটকে রেখেছিল। এখন রাজ্য সরকার মানবিকভাবে প্রকৃত উপভোক্তাদের ঘর দিচ্ছে। কোথাও কোনো অনিয়ম বা সমস্যা দেখা দিলে প্রশাসন তা দেখতে এবং সমাধান করতে সক্ষম। তৃণমূলের দাবি, অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সত্য পরিস্থিতি প্রেক্ষাপটে অতিরঞ্জিত।


