Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: সুপ্রিমকোর্ট কেন্দ্রের আবেদন খারিজ করে দেওয়ার পর এবার ১০০ দিনের কাজে(100 Day Work) রাজ্যের বকেয়া টাকা মেটানোর জন্য কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। কেন্দ্রকে এবার একমাস সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বকেয়া টাকা মেটানো নিয়ে কেন্দ্রকে একমাসের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। অবিলম্বে কাজ শুরু করতে হবে, নির্দেশ হাইকোর্টের। গোটা প্রক্রিয়ায় কোনও অসুবিধা নেই বলেই আদালতে জানিয়েছে কেন্দ্র।
সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টের কড়া বার্তা(100 Day Work)
কিছুদিন আগেই সুপ্রিমকোর্ট কেন্দ্রের আবেদন খারিজ করে দেওয়ায় কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ মতোই রাজ্যে ১০০ দিনের কাজের(100 Day Work) টাকা মঞ্জুর করতেই হবে কেন্দ্রকে। এতদিন ধরে চলা আইনি লড়াইয়ের পর অবশেষে রাজ্যে ১০০ দিনের প্রকল্পের কাজ শুরু হওয়া নিয়ে আর কোনও বাধা ও জটিলতা নেই। চার বছর পর আবার রাজ্যে শুরু হতে চলেছে ১০০ দিনের প্রকল্পের কাজ।
১০০ দিনের টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র(100 Day Work)
রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বাংলায় ১০০ দিনের প্রকল্পের(100 Day Work) টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র। রাজ্যের থেকে তারা হিসাব চায়। আর্থিক হিসেবে রিপোর্ট না দিলে টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দেয় কেন্দ্র। কেন্দ্রের অভিযোগ ছিল, ১০০ দিনের কাজের প্রকল্পে মোট ৫ কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। পূর্ব বর্ধমান, মালদহ, হুগলি-সহ রাজ্যের একাধিক জেলায় সমীক্ষা করে দুর্নীতির সাক্ষ্য প্রমাণও তুলে ধরেছিল তাঁরা। বন্ধ রেখেছিল ১০০ দিনের কাজের জন্য বরাদ্দ টাকা। দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে আন্দোলনের নামবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

রেড রোড, রাজভবনের সামনে ধরনা দেবার পাশাপাশি ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা পাওয়ার আন্দোলন দিল্লিতে পর্যন্ত নিয়ে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির রাজপথে ও বিক্ষোভ দেখায় তৃণমূল। কেন্দ্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাংলায় ১০০ দিনের কাজের জন্য কেন্দ্র যে টাকা পাঠিয়েছিল তাতে বিস্তর দুর্নীতি হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। সেই কারণেই রাজ্যকে ১০০ দিনের প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র।
আরও পড়ুন: Fire in Government Bus: ফের সরকারি বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
অবিলম্বে কাজ শুরু করার নির্দেশ
গত ১৮ জুন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, রাজ্যে ১০০ দিনের প্রকল্পের কাজ আবার শুরু করতে হবে। আর্থিক দুর্নীতি আটকাতে রাজ্যকে যে কোনও শর্ত দিতে পারবে কেন্দ্র। কিন্তু পুরো প্রকল্পের কাজ কখনোই বন্ধ রাখা যাবে না। সেই সময় তৎকালীন প্রধান বিচারপতি কেন্দ্রকে বলেন, ‘সমস্ত অভিযোগই ২০২২ সালের আগে। তা নিয়ে আপনারা যে কোনও পদক্ষেপ করতে পারেন। কিন্তু অবিলম্বে প্রকল্পের কাজ শুরু করতে হবে।’ গত ১ আগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: Awas Yojana: ফের বাংলা আবাস যোজনায় দুর্নীতির ছায়া, তালিকা থেকে নাম বাদ প্রকৃত উপভোক্তার!
১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে ফের ‘ডেডলাইন’
কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। কিন্তু কেন্দ্রের সেই আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শুক্রবার নতুন করে কেন্দ্রকে ১০০ দিনের কাজ চালু করা নিয়ে কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। অবিলম্বে কাজ শুরু করতে হবে বলেই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। পাশাপাশি, রাজ্যের পাওনা বকেয়া টাকা নিয়ে এক মাসের মধ্যে কেন্দ্রকে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই গোটা প্রক্রিয়ায় কোনও অসুবিধা নেই বলেই আদালতে জানিয়েছে কেন্দ্র।


