Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শিলিগুড়ির সোনার মেয়ে রিচা ঘোষ শুক্রবার ঘরে ফিরলেন (Richa Ghosh) বিশ্বজয়ের গৌরব সঙ্গে নিয়ে। সকাল থেকেই উত্তেজনায় ভাসছিল শহর। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে ভিড় জমায় হাজার হাজার মানুষ। কেউ হাতে ফুল, কেউ পোস্টার, কেউ আবার তালে তালে বাজাচ্ছেন ঢাক-ঢোল। হুডখোলা জিপে করে শহরে ফিরলেন ভারতের বিশ্বজয়ী এই ক্রিকেটার।
সাফল্যের মূলমন্ত্র (Richa Ghosh)
রিচার গলায় তখন দেশের জয়ের প্রতীক-অদম্য সাফল্যের উজ্জ্বল (Richa Ghosh) হাসি। শিলিগুড়িতে পৌঁছে তিনি বলেন, নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলাই তাঁর সাফল্যের মূলমন্ত্র। ছোটবেলা থেকেই ক্রিকেটই ছিল তাঁর স্বপ্নের কেন্দ্র। আজ সেই স্বপ্ন বাস্তব হয়েছে। তাঁর কথায়, “ভারতের হয়ে খেলা আর দেশকে ট্রফি এনে দেওয়া-এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। এই জায়গায় পৌঁছনোর পিছনে আমার মা-বাবার অবদান সবচেয়ে বেশি।”
প্রথমবারের মতো বিশ্বকাপ (Richa Ghosh)
গত রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের মেয়েরা প্রথমবারের মতো (Richa Ghosh) বিশ্বকাপ জিতেছে। দলের অন্যতম স্তম্ভ ছিলেন রিচা। তাঁর ব্যাটে এসেছে সবচেয়ে বেশি ১২টি ছক্কা। বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনালে তাঁর আক্রমণাত্মক ইনিংস দলকে এগিয়ে দেয়। নিজের পারফরম্যান্স নিয়ে রিচা বলেন, “আমার সবচেয়ে প্রিয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। জানতাম একবার আমরা ছন্দে এলে কেউ আটকাতে পারবে না। এখন লক্ষ্য টি-২০ বিশ্বকাপ।”

শহরজুড়ে উৎসবের আমেজ
রিচার সংবর্ধনার জন্য শহরজুড়ে উৎসবের আমেজ। সুভাষপল্লি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত রাস্তা লাল গালিচায় ঢেকে দিয়েছে শিলিগুড়ি পুরনিগম। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকবেন মহিলা ক্রিকেটাররা, ব্যাট তুলে তাঁকে জানাবেন গার্ড অফ অনার। বিকেলে বাঘাযতীন পার্কে নাগরিক সংবর্ধনা দেবে পুরনিগম। পরে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের পক্ষ থেকেও তাঁকে সংবর্ধনা জানানো হবে।
আরও পড়ুন: Pakistan:পাকিস্তানের ২৭তম সংবিধান সংশোধনী: অসামরিক শাসনের শেষ অধ্যায় কি শুরু হলো?
শুক্রবার দিনভর রিচার ব্যস্ত সূচি-সাংবাদিক বৈঠক থেকে শুরু করে একাধিক সংবর্ধনা সভা। তিনি জানিয়েছেন, শহরের মানুষদের এই ভালোবাসা তাঁকে নতুন প্রেরণা দিচ্ছে। “শিলিগুড়ি আমার জন্মভূমি। এখান থেকেই আমার যাত্রা শুরু। চাই, এখানকার আরও মেয়েরা খেলাধুলায় এগিয়ে আসুক,” বললেন রিচা।
এরই মধ্যে রাজ্য ক্রিকেট সংস্থা (সিএবি) ঘোষণা করেছে, শনিবার কলকাতায় তাঁকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হবে। সেখানে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী। রিচাকে উপহার দেওয়া হবে সোনার ব্যাট ও বল, যেখানে সই থাকবে এই দুই কিংবদন্তির।


