Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার সকাল সাড়ে ন’টার সময় দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার ডোমজুড় স্টেশনের আগে ২ নম্বর পোল সংলগ্ন এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা (Train Accident Domjur)। আমতা লোকালের ধাক্কায় কাটা পড়েন এক অজ্ঞাতপরিচয় মহিলা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেন আসার মুহূর্তে কোনও কারণে ওই মহিলা হঠাৎই রেললাইনে নেমে পড়েন। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর দেহ।
দেহ পড়ে ঘন্টার পর ঘন্টা (Train Accident Domjur)
দুর্ঘটনার পরপরই এলাকা জুড়ে তৈরি হয় তীব্র চাঞ্চল্য। স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা দেখেন, মহিলার দেহ থেকে মাথা আলাদা হয়ে পড়েছে এক গা শিউরে ওঠার মতো দৃশ্য। কিন্তু অভিযোগ, দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা কেটে গেলেও রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। মৃতদেহটি রেললাইনে পড়ে থাকে অমানবিক অবস্থায়।

রেলের গাফিলতিতে ক্ষুব্ধ স্থানীয়রা (Train Accident Domjur)
স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, এমন ভয়াবহ দুর্ঘটনার পরও রেল কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যায়নি। “এত বড় দুর্ঘটনা ঘটল, অথচ রেল প্রশাসন যেন নির্বিকার!” এমন মন্তব্য করছেন অনেকে। অনেকেই অভিযোগ তুলেছেন, রেলপুলিশের এই গাফিলতি মানবিকতার সীমা লঙ্ঘন করেছে।
অবশেষে কি মৃতদেহ উদ্ধার! (Train Accident Domjur)
শেষ পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষার পর রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মহিলা দুর্ঘটনার সময় একা ছিলেন এবং আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। রেলপুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন: Fire in Government Bus: ফের সরকারি বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
প্রশাসনিক নীরবতা
ঘটনাটি আবারও সামনে আনল রেল প্রশাসনের ধীর প্রতিক্রিয়ার প্রশ্ন। স্থানীয়রা বলছেন, যদি দ্রুত উদ্ধার কাজ শুরু হতো, তাহলে অন্তত এই অমানবিক দৃশ্যটি এড়ানো যেত। এখন প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়।



