Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সুমন্তর সেঞ্চুরিতে রানের পাহাড়ে বাংলা। রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলা (Ranji Trophy)।
রঞ্জি ট্রফির এই ম্যাচে এগিয়ে রয়েছে বাংলা (Ranji Trophy)
রঞ্জি ট্রফিতে জয়ের হ্যাটট্রিক অধরা থেকেছে বাংলার। আগের ম্যাচে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলা শিবিরকে। ত্তরাখণ্ড ও গুজরাটের বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও আটকে গিয়েছিল ত্রিপুরার বিরুদ্ধে। তবে চতুর্থ ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে দারুণ কামব্যাকের দিকে এগোচ্ছে বাংলা। প্রথম ইনিংসে ৪৭৪ রান করেছে বাংলা। প্রথম দিনের নিজের শতরান পূর্ণ করেছিলেন অনুষ্টুপ মজুমদার। দ্বিতীয় দিনে শতরান আসে সুমন্ত গুপ্তর ব্যাট থেকে। ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন শাহবাজ আহমেদ। বল হাতেও দাপট দেখা যায় বাংলার বোলারদের। বল হাতে জ্বলে ওঠেন সুরজ সিন্ধু জয়সওয়াল। একাই নিলেন চার উইকেট। দ্বিতীয় দিনের শেষে ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে রেলওয়েজ (Ranji Trophy)। (আজকের আপডেট এখানে নেই)
প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৫ উইকেটে ২৭৩ রান। ক্রিজে ছিলেন অনুষ্টুপ ও সুমন্ত। দ্বিতীয় দিনেও দাপট জারি রাখেন দুই ব্যাটার। ১৩৪ রানের জুটি গড়েন। ১৮২ বলে ১৩৫ রান করে অনুষ্টুপ যখন আউট হন, তখন বাংলার স্কোর ৩২৯। তবে বাকি কাজটা করেন সুমন্ত গুপ্ত। ৭৫ রানের জুটি গড়েন বিশাল ভাটিকে নিয়ে। বিশাল খেলেন ৩৬ রানের লড়াকু ইনিংস।
আরও পড়ুন: Liquor Price Increase: আরও বাড়বে মদের দাম, কেন এই সিদ্ধান্ত?
এর পরে সুমন্তকে সঙ্গ দেন রাহুল প্রসাদ। ফের কঠিন পরিস্থিতিতে লড়াকু ইনিংস খেললেন সুমন্তর ব্যাট থেকে। রেলওয়েজের বিরুদ্ধে করলেন দুরন্ত সেঞ্চুরি। আউট হন ১৫৩ বলে ১২০ রানের ইনিংস খেলে। তবে ততক্ষণে বাংলার স্কোর ৪৪২ রানে। শেষে রাহুল অপরাজিত থাকেন ৫৫ বলে ৪০ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারায় রেলওয়েজ। সৌজন্যে সুরজ সিন্ধু জয়সওয়ালের আগুনে বোলিং। ১৬ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। টপ অর্ডারের প্রথম চার ব্যাটারকে একাই ড্রেসিংরুমে ফেরান সুরজ (Ranji Trophy)।


