Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অভিনেতা জিতু কামাল, যিনি বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, হঠাৎই শুটিংয়ের মাঝে অসুস্থ হয়ে পড়েন (Jeetu Kamal)। বুকে ব্যথা ও জ্বর নিয়ে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়। খবর ছড়িয়ে পড়তেই চিন্তায় পড়েন তাঁর পরিবার, সহ-অভিনেতা ও অসংখ্য অনুরাগী।

হাসপাতাল থেকেই বার্তা (Jeetu Kamal)
হাসপাতালে ভর্তি হওয়ার পর সামাজিক মাধ্যমে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে পোস্ট করেন জিতু। তিনি লেখেন “হাসপাতালের বেডে শুয়ে সহানুভূতি কুড়োনো আমার স্বভাবে নেই। মানব শরীরও এক ধরনের যন্ত্র, মাঝেমধ্যে সেটিও সার্ভিস সেন্টারে যেতে হয়। হাসপাতালে এসেছি, আবার ফিরে যাব এ একেবারে স্বাভাবিক ঘটনা।” এই কথার মধ্য দিয়েই অভিনেতা বোঝাতে চেয়েছেন, তিনি মানসিকভাবে দৃঢ় এবং দ্রুত কাজের জগতে ফিরতে বদ্ধপরিকর।

সহকর্মীদের শুভেচ্ছা ও অনুরাগীদের ভালোবাসা (Jeetu Kamal)
জিতুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তাঁর সহ-অভিনেতা ও বন্ধু-বান্ধবেরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠাতে থাকেন। অনেকেই লিখেছেন, “তুমি দ্রুত ফিরে এসো, তোমায় ছাড়া ফ্লোর ফাঁকা।” দর্শকরাও জিতুর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছার বন্যায় ভরিয়ে দেন সামাজিক মাধ্যম।

শুটিংয়ে ফিরছেন জিতু (Jeetu Kamal)
সুখবর এসেছে মঙ্গলবার থেকেই জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং ফ্লোরে ফিরছেন জিতু কামাল। সোমবার একদিনের বিরতি নেওয়া হয়েছে ধারাবাহিকের শুটিংয়ে। কারণ, সামনে একটি গুরুত্বপূর্ণ ট্র্যাক আর্য ও অপর্ণার বিয়ের পর্ব। এই ট্র্যাক জিতুকে ছাড়া সম্ভব নয়, তাই প্রযোজনা সংস্থাও অপেক্ষা করছিল তাঁর ফিরে আসার।
ক্ষমা চেয়ে দৃঢ় প্রত্যয় (Jeetu Kamal)
অভিনেতা তাঁর পোস্টে আরও জানিয়েছেন, “এই সময় আমি দুটি কাজ করছি, যেগুলো করতে আমি ভীষণ আনন্দ পাচ্ছিলাম। মোহগ্রস্ত হয়ে পড়েছিলাম, তাই খাওয়া-ঘুমের সময় ভুলে গিয়েছিলাম। সেটাই আমার দোষ।” তিনি প্রযোজনা সংস্থার কাছেও হঠাৎ অসুস্থতার কারণে ক্ষমা চান, কারণ তাঁর কারণে শুটিংয়ে কিছুটা ব্যাঘাত ঘটেছিল। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুত সেরে উঠে আবার ফ্লোরে ফিরবেন।
শরীরের যত্নেই এখন মনোযোগ (Jeetu Kamal)
প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, জিতুর শারীরিক অবস্থার দিকে বিশেষ নজর রাখা হবে। বিয়ের দৃশ্যের শুটিং যথেষ্ট চাপের হলেও অভিনেতার বিশ্রাম ও স্বাস্থ্যের বিষয়টি সর্বাগ্রে রাখা হবে। জিতুও প্রতিশ্রুতি দিয়েছেন এবার থেকে কাজের পাশাপাশি নিজের শরীরের প্রতিও যত্ন নেবেন।
আরও পড়ুন: Rupsa-Shayandeep: ফুল না থাকায় বিপাকে, রূপসা-সায়নদ্বীপের অভিনব মালা বদল
অনুরাগীদের জন্য সুখবর
অবশেষে সেই প্রতীক্ষার অবসান। প্রিয় অভিনেতা জিতু কামাল আবারও ফিরছেন ক্যামেরার সামনে। কয়েকদিনের মধ্যেই দর্শকরা তাঁকে নতুনভাবে দেখতে পাবেন পর্দায়। তাঁর এই দৃঢ় মানসিকতা, কাজের প্রতি ভালোবাসা ও অনুরাগীদের আশীর্বাদই যেন তাঁকে নতুন শক্তি দিয়েছে জীবনের মঞ্চে আবারও দাঁড়ানোর।



