Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে চলমান ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন এবার কঠোর অবস্থান নিয়েছে (Enumeration Form)। কোনও মৃত ব্যক্তির নামে এনিউমারেশন ফর্ম পূরণ করা হলে, সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, এই ধরনের অনিয়ম প্রমাণিত হলে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট এর ৩২ ধারায় এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। কমিশন জানিয়েছে, প্রয়োজনে এই ধারাকে কঠোরভাবে প্রয়োগ করা হবে।

মৃত ভোটার ইস্যুতে চাপ ও অশান্তি (Enumeration Form)
‘ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চ’ অভিযোগ করেছে যে, দক্ষিণ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ও উত্তর দিনাজপুরের একাধিক বুথে মৃতদের ফর্ম তাদের পরিবারের হাতে তুলে দিতে রাজনৈতিক দলের বুথ এজেন্টরা বুথ লেভেল অফিসারদের উপর চাপ সৃষ্টি করছেন। এর মাঝেই হুগলির তারকেশ্বরে মৃত ভোটার ইস্যু ঘিরে এক বিজেপি মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।
বিএলও–র মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ (Enumeration Form)
পূর্ব বর্ধমানের মেমারির চকবলরামপুরে ২৭৮ নম্বর বুথের বিএলও নমিতা হাঁসদা–র মৃত্যুর ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে ভোটকর্মীদের মধ্যে। ঐক্য মঞ্চ জানিয়েছে, মৃত অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাঁসদার পরিবারের জন্য আর্থিক সাহায্য ও চাকরির দাবি করা হয়েছে।
রাজ্যের যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান, “ঘটনা নিয়ে জেলা প্রশাসনের রিপোর্ট আসেনি। রিপোর্ট এলে কমিশন সিদ্ধান্ত নেবে।”
প্রগতি ময়দানে বিজেপি কর্মী প্রহৃত (Enumeration Form)
কলকাতার প্রগতি ময়দান থানার এলাকায় ফর্ম পূরণে স্থানীয়দের সাহায্য করতে গিয়ে বিজেপি কর্মী মেঘনাদ দাস এর উপর তৃণমূল কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “ফর্ম বিলি থেকে মৃত ও ভূতুড়ে ভোটারের নাম তোলার দায় নির্বাচন কমিশন বিএলও দের উপর চাপিয়েছে। এখন থেকে ফর্ম ডিজিটালি সংরক্ষিত হবে, ফলে বিএলও দের মধ্যে আতঙ্ক বেড়েছে।”
“ভয়ের কিছু নেই” (Enumeration Form)
সিইও দপ্তরের একাধিক কর্তার মতে, “বিএলও–দের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।” তাঁদের ব্যাখ্যা অনুযায়ী, যদি মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকে, তবে তার এনিউমারেশন ফর্ম বিএলওদের কাছে পৌঁছবেই। কিন্তু যদি কোনও পরিবার মৃত ব্যক্তির নামে ফর্ম পূরণ করে জমা দেন, তাহলে বিএলও–রা মোবাইল অ্যাপে সেটি ‘Not Recommended’ হিসেবে আপলোড করবেন। তবে পরে সেই নাম যদি ভুলবশত চূড়ান্ত তালিকায় উঠে আসে, তাহলে শুধু বিএলও নয়, সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে।
আরও পড়ুন: Red Fort Blast 2025: পুলওয়ামার ডঃ উমরই কি সেই ‘মৃত স্টিয়ারিংম্যান’?
সময়সীমা বাড়ানোর দাবি
ঐক্য মঞ্চ জানিয়েছে, প্রথম দু’দিনে এনিউমারেশন ফর্ম কম পাওয়ার কারণে বিলির কাজ বিলম্বিত হয়েছে। তাই সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত ৫ কোটি ৮৫ লক্ষ ফর্ম বিলি হয়েছে বলে জানিয়েছে সিইও দপ্তর।



