Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাতারাতি পারদ নামল এক ডিগ্রিরও বেশি ( Today Weather Update 2025)। আর সেই কারণেই মরশুমে প্রথম বারের মতো দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে এল সিঙ্গল ডিজিটে। সোমবার শেষ রাতে, ক্যালেন্ডার অনুযায়ী মঙ্গলবার শৈলশহরের পারদ থেমেছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াসে।

কলকাতায়ও হালকা ঠান্ডার ছোঁয়া (Today Weather Update 2025)
শুধু দার্জিলিং নয়, সোমবার গভীর রাতে কলকাতার তাপমাত্রাও কমেছে প্রায় এক ডিগ্রি। রবিবারের তুলনায় পারদ নেমে এসেছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা ও শুকনো বাতাসই এর প্রধান কারণ। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঠান্ডা হাওয়ার প্রভাবে উত্তর, উত্তর–পশ্চিম ও মধ্যভারতের তাপমাত্রা দ্রুত পড়তে শুরু করেছে।
শৈত্যপ্রবাহের সতর্কতা মধ্যপ্রদেশে (Today Weather Update 2025)
মঙ্গলবার মধ্যপ্রদেশে জারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে বিহার এবং ঝাড়খণ্ডেও। সোমবার দেশের সমতলভূমির মধ্যে সবচেয়ে ঠান্ডা ছিল ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ, যেখানে পারদ নেমেছে ১০.১ ডিগ্রিতে।
দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা (Today Weather Update 2025)
আবহবিদদের মতে, কয়েক দিনের মধ্যেই উত্তর–পশ্চিম ভারতের ঠান্ডা হাওয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে। এর পরেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল বাঁকুড়া, বীরভূম, ও পুরুলিয়ায় দ্রুত তাপমাত্রা নামার সম্ভাবনা। এখনও উত্তর–পশ্চিমের ঠান্ডা হাওয়া পুরোপুরি দক্ষিণবঙ্গের দখল নেয়নি। তবুও অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই কালিম্পংয়ের থেকেও নিচে নেমে এসেছে।
জেলাভিত্তিক তাপমাত্রা তুলনা (Today Weather Update 2025)
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী,
- কালিম্পং: ১৬°C
- সিউড়ি: ১৪.২°C
- শ্রীনিকেতন: ১৪.৪°C
- পুরুলিয়া: ১৫°C
- বাঁকুড়া: ১৫.১°C
- কল্যাণী: ১৫.৫°C
দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গের একাধিক জায়গা উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের থেকেও বেশি ঠান্ডা হয়ে উঠেছে।

আবহাওয়া বিশেষজ্ঞের বিশ্লেষণ ( Today Weather Update 2025)
আবহাওয়াবিদরা জানান, “বাংলার দক্ষিণ ভাগে শীত পড়ে প্রধানত উত্তর–পশ্চিমের ঠান্ডা হাওয়ার প্রভাবে। কিন্তু উত্তরবঙ্গে সম্পূর্ণ আলাদা আবহাওয়া প্যাটার্ন কাজ করে। উচ্চতার জন্য হিমালয় সংলগ্ন জেলাগুলি পার্বত্য অঞ্চলের ঠান্ডা পায়।” তিনি আরও বলেন, আপাতত উত্তর–পূর্ব ভারতের উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। তার প্রভাবেই ওই অঞ্চলে রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি।
সমুদ্র শান্ত, মেঘহীন আকাশ (Today Weather Update 2025)
গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগরে কোনো আবহাওয়াজনিত অস্থিরতা দেখা যায়নি। ফলে সমুদ্রের উপরে মেঘের কোনো বাধা না থাকায় ঠান্ডা হাওয়া অবাধে প্রবেশ করছে পূর্ব ভারতে। আবহবিদদের অনুমান, এই পরিস্থিতি সপ্তাহের শেষ পর্যন্ত বজায় থাকবে।
আরও পড়ুন: Delhi Air Quality: দিল্লির বাতাস আরও দূষিত: “রেড জোনে” রাজধানী!
দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা
অন্য দিকে, দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি ও কেরালায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি বাংলার আবহাওয়ায় কোনো প্রভাব ফেলবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস।



