Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিহার বিধানসভা নির্বাচন গণনায় ক্রমেই (Bihar Election 2025) শক্ত অবস্থান তৈরি করছে শাসক জোট এনডিএ। সকাল থেকে যে দোলাচল চলছিল, সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে ক্ষমতাসীনদের বাড়তি সুবিধা। সর্বশেষ গণনা-চিত্রে দেখা যাচ্ছে, এনডিএ-র ঝুলিতে এগিয়ে থাকা আসনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮৬-এ। অন্যদিকে, শুরুতে কিছুটা লড়াই দিলেও বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর অবস্থান ক্রমশ দুর্বল হচ্ছে। তাদের এগিয়ে থাকা আসনসংখ্যা নেমে এসেছে প্রায় ৫৪-এ।
এনডিএ শিবিরে উচ্ছ্বাস (Bihar Election 2025)
প্রথম দফার ইঙ্গিত পাওয়ার পর থেকেই এনডিএ শিবিরে উচ্ছ্বাস (Bihar Election 2025) বাড়তে থাকে। মাত্র কিছুক্ষণ আগেও যেখানে ১৬৩টি আসনে এনডিএ এগিয়ে ছিল, সেখানে বিরোধীরা ৭৬টি আসনে সীমাবদ্ধ হয়ে পড়েছিল। এই ছবি প্রকাশ্যে আসতেই বিজেপির রাজ্য নেতৃত্ব কার্যত নিশ্চিত হয়ে যান সম্ভাব্য জয়ের ব্যাপারে। পটনা থেকে শুরু করে বিহারের বিভিন্ন জেলার রাস্তায় রাস্তায় বিজেপি কর্মী-সমর্থকেরা উৎসবের পরিবেশ তৈরি করতে শুরু করেন। ঢাক-ঢোল, স্লোগান-সব মিলিয়ে ধীরে ধীরে রূপ নিচ্ছিল বিজয়োৎসবের।
লড়াই এখনও শেষ হয়ে যায়নি (Bihar Election 2025)
তবে হতাশায় ডুব দিতে রাজি নয় (Bihar Election 2025) কংগ্রেস। বর্তমান হিসেব তাদের পক্ষে না থাকলেও দলের দায়িত্বপ্রাপ্ত নেতা দেবেন্দ্র যাদব জানিয়েছেন, লড়াই এখনও শেষ হয়ে যায়নি। তাঁর মতে, প্রাথমিক গণনায় যে চিত্র দেখা যাচ্ছে, তা শেষ পর্যন্ত একই রকম থাকবে তার নিশ্চয়তা নেই। তিনি দাবি করেন, তেজস্বী যাদবের নেতৃত্বে ‘মহাগঠবন্ধন’ এখনও সরকার গঠনের সম্ভাবনা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। গণনার গতি কোন দিকে মোড় নেবে, তা সম্পর্কে নিশ্চিতভাবে কেউই কিছু বলতে পারে ন-এই অবস্থানই তুলে ধরেছেন তিনি।
আরও পড়ুন: Vidyasagar Setu: রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, চলবে কেবল মেরামতির কাজ
সকাল সাড়ে দশটার কাছাকাছি সময়ে পাওয়া তথ্য অনুযায়ী, একসময় যেখানে এনডিএ ১৬০টি আসনে এগিয়ে ছিল, সেখান থেকেই তাদের উত্থান আরও জোরদার হয়। বিরোধীরা তখন এগিয়ে ছিল ৭৯টি আসনে। কিছু আসনে নির্দল ও ছোট দলগুলির লড়াইও পরিস্থিতিকে আরও আকর্ষণীয় করে তোলে।
এদিকে, একক লড়াইয়ে নজর কেড়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম। বলরামপুর আসনে তারা অগ্রগতি দেখাচ্ছে। অন্যদিকে বিহারের অন্যতম আলোচিত কেন্দ্র বাঁকিপুরে এগিয়ে রয়েছেন বিজেপি নেতা ও বিদায়ী মন্ত্রী নিতিন নবীন। পাশাপাশি বেতিয়াতেও ভালো অবস্থানে রয়েছেন রেণু দেবী।


