Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: উইকেটের পিছন থেকে টিপস পন্থের। পন্থ, কুলদীপ, ধ্রুব জুরেলের জুটিতে আউট প্রোটিয়া অধিনায়ক (Rishabh Pant)।
ভারতের তিন অস্ত্রে ফিরলেন প্রোটিয়া অধিনায়ক (Rishabh Pant)
ক্রিকেট মাঠে উইকেটকিপারের জায়গার গুরুত্ব বরাবরই বেশি। উইকেটের পিছন থেকে লক্ষ্য করা যায় পুরো মাঠ। সেখান থেকে নির্দেশ দেওয়ার দক্ষতার প্রমাণ আমরা আগে দেখেছি ধোনির থেকে। পরে সেই ভার দক্ষতার সাথে সামলাচ্ছেন ঋষভ পন্থ। উইকেটের পিছন থেকে টানা কথা বলে বিপক্ষকে যেমন ব্যস্ত রাখেন, তেমনই বোলারকে পরামর্শ দিয়ে উইকেট নিতে সাহায্য করেন তিনি। এ বার সেটার প্রমাণ মিলল। পন্থের পরামর্শে তেম্বা বাভুমাকে আউট করলেন কুলদীপ যাদব (Rishabh Pant)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের বিরুদ্ধে প্রথম সেশনে দারুন বোলিং করছে ভারত। প্রোটিয়াদের দ্রুত রান তোলার পরিকল্পনাকে যথেষ্ট চাপে ফেলে দিয়েছে ভারতীয় বোলিং। দ্রুত রান করতে গিয়ে শুরুতে দ্রুত উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এইডেন মারক্রাম ও রায়ান রিকেলটনকে ফেরান জশপ্রীত বুমরা। এর পর তেম্বা বাভুমাকে আউট করেন কুলদীপ যাদব। অন্যতম শক্তিশালী বাভুমাকে আউট করার নেপথ্যে রয়েছেন পন্থ।

৫.৬ ওভারে বাভুমাকে আউট করেন পন্থ। কুলদীপের বল ফরওয়ার্ড ডিফেন্স করতে গিয়ে ব্যাটের ইনসাইড এজে লাগিয়ে বলেন বাভুমা। বলটা যায় ব্যাকওয়ার্ড শর্ট লেগে থাকে ধ্রুব জুরেলের হাতে। তিনি সহজেই ক্যাচ ধরেন এবং মাত্র তিন রান করে আউট হন বাভুমা (Rishabh Pant)।
আরও পড়ুন: Kuldeep Yadav: বিয়ের জন্য চাই ছুটি, গম্ভীরের কাছে কাতর আবেদন কুলদীপের!
ঠিক এই বলের আগে উইকেটের পিছন থেকে পন্থ পরামর্শ দেন কুলদীপকে। স্টাম্প মাইকে শোনা যায় পন্থ বলছেন, ‘ও স্যুইপ মারে, তাই এদিকে ক্যাচ যেতে পারে (ব্যাকওয়ার্ড শর্ট লেগ)। আমি বলছি ও (ধ্রুব জুরেল) এখানে দাঁড়াক ক্যাচের জন্য।’ পন্থের পরামর্শ মেনে কুলদীপ একটু লেগের দিকে বল করেন এবং বাভুমা ফ্রন্টফুটে ডিফেন্স করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন।
পন্থ তার আগে মারক্রামের দুর্দান্ত ক্যাচ নেন। ১২.১ ওভারে বুমরার শর্ট লেংথ বলের অতিরিক্ত বাউন্সদেন। বলটা যায় ফিফথ স্টাম্পের দিকে। মারক্রাম বলটা ছাড়বেন না মারবেন সেই সিদ্ধান্ত নেওয়ার আগে বলটা তাঁর ব্যাটে লেগে চলে যায় কিপারের হাতে। পন্থ তাঁর ডান দিকে ডাইভ মেরে ধরে নেন। এর আগেও দেখা গিয়েছে পন্থকে বিপক্ষের মনসংযোগ নষ্ট করতে। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে তাঁদের স্লেজ করতেও দেখা গিয়েছিল তাঁকে (Rishabh Pant)।


