Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: শীতবিলাসীদের জন্য খারাপ খবর। জাঁকিয়ে বসার আগেই সাময়িক বিরতি নিল শীত। সোমবার সকালে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ল প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবে এমন ছন্দপতন (Bengal Winter)। পশ্চিমি শীতল হাওয়ার প্রভাব কমে, এখন পূবালি বাতাস বইছে, যা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টেনে আনছে।
পারদ চড়লেও রাতে শীতের আমেজ (Bengal Winter)
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই আবহাওয়াই বজায় থাকবে। সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধি শুরু হয়েছে এবং মঙ্গলবারের মধ্যে কলকাতার রাতের তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। দিনের বেলায় উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও অনুভূত হবে। পারদ চড়লেও রাতের ও ভোরের দিকে অবশ্য শীতের হালকা আমেজ বজায় থাকবে।
আরও পড়ুন:Kolkata Raj Bhavan: অস্ত্রের অভিযোগে তোলপাড় রাজভবন, তদন্তের দাবি!
তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাড়বে কুয়াশার দাপটও। সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে। জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাবে। উত্তরবঙ্গের পারদও ঊর্ধ্বমুখী (Bengal Winter)। পার্বত্য এলাকায় কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকতে পারে। দৃশ্যমানতা ২০০ মিটারে নামতে পারে। তবে দুই বঙ্গেই আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন:Weather Update: শীতের মাঝেই বাড়তে পারে তাপমাত্রা!
আবহাওয়াবিদরা মনে করছেন, এই পরিস্থিতি সাময়িক। সবেমাত্র শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছিলেন রাজ্যবাসী। তার মধ্যেই এই তাপমাত্রা বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই হতাশ শীতপ্রেমীরা। তবে তাঁদের জন্য আশার কথা, আবহাওয়াবিদদের মতে, সপ্তাহান্তে ফের বঙ্গে তাপমাত্রা নামতে পারে এবং আবারও ফিরতে পারে শীতের আমেজ (Bengal Winter)।


