Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন রাজনীতিতে (First Gay Senator) নতুন ইতিহাস। দেশের সেনেটে প্রথম প্রকাশ্যে সমকামী সদস্য হিসেবে নির্বাচিত হলেন ক্রিস পেপাস। নিউ হ্যাম্পশায়ার কেন্দ্র থেকে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে এই নজির গড়েছেন ৪৬ বছর বয়সি ডেমোক্র্যাট নেতা। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, নির্বাচনী প্রচারে সমকামীদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের আবহেই এই জয় পেলেন তিনি।
জীবন ও রাজনীতি চর্চার শীর্ষে (First Gay Senator)
রাজনীতিতে আসার আগে ক্রিসের জীবন (First Gay Senator) ছিল একেবারেই অন্যরকম। পরিবারের রেস্তরাঁর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরবর্তী সময়ে রাজনীতিতে যোগ দিয়ে ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করেন। সমলিঙ্গ বিবাহ আইনি স্বীকৃতি পাওয়ার পর জীবনসঙ্গী ভ্যান বেন্টলিকে বিয়ে করেন ক্রিস। রাজনৈতিক জীবনেও বরাবর তাঁর পাশে থেকেছেন ভ্যান।
আরও একটি ঐতিহাসিক অধ্যায় (First Gay Senator)
এর আগে নিউ হ্যাম্পশায়ার থেকে প্রথম প্রকাশ্যে সমকামী জনপ্রতিনিধি হিসেবে মার্কিন কংগ্রেসে নির্বাচিত হওয়ার নজির গড়েছিলেন ক্রিস। এবার সেনেটে পৌঁছে আরও একটি ঐতিহাসিক অধ্যায় তৈরি করলেন তিনি। নির্বাচনে জয়ের পর ক্রিসের বক্তব্য, দেশের অর্থনীতির ক্ষতি করছে এমন ধনকুবেরদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের প্রতিফলন ঘটেছে এই ফলাফলে।
আরও পড়ুন: Kolkata Development: লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে কলেজ স্ট্রিট, বদলাবে বইপাড়া
উল্লেখ্য, মার্কিন রাজনীতিতে এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব এর আগে থাকলেও প্রকাশ্যে সমকামী হিসেবে সেনেটে নির্বাচিত হওয়ার ঘটনা এই প্রথম বলে দাবি করা হচ্ছে।


